সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীড, ডিপুক, পল্লী শ্রী, মানসিকা সহ মোট আটটি সামাজিক সংগঠনের নারীরা অংশগ্রহণ করেন।

নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিয়ে নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। একস্যাপ প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীডের নির্বাহী পরিচালক সারতি রাণী সাহা, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী ইকবাল হোসেনসহ বিভিন্ন নারী অধিকার সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শক্তি সমাজের অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, সমাজে নারীর প্রতি বিদ্যমান বৈষম্য, সহিংসতা ও কুসংস্কার দূর করতে পুরুষদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন জরুরি। বক্তারা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক অঙ্গনসহ সবক্ষেত্রে নারীর অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM