সর্বশেষ
সর্বশেষ

Day: March 19, 2026

দেশের উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

কুমিল্লা, ৪ চৈত্র (১৮ মার্চ) ২০২৬খৃ. – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে মহান স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের আন্দোলন সংঘটিত হয়েছিল। আজ কুমিল্লার টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে-এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহায। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশিত। যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক হবে। মন্ত্রী বলেন সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন-ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।

Read More »

রংপুর রিপোর্টার্স ইউনিটি এর ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা মরহুম রবিউল হোসেন সরকার বাবলুকে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ইউনিটির প্রতিষ্ঠাতা মরহুম রবিউল হোসেন সরকার বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে থ্রি-পিস বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজুর আলম প্রিন্স এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাইটন স্কুলের ভাইস প্রিন্সিপাল হাফেজ হাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে মাহফুজুর আলম প্রিন্স বলেন, “রংপুর রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করি। প্রতিষ্ঠাতা বাবলুর আদর্শ থেকেই আমরা এই উদ্যোগগুলো অব্যাহত রেখেছি।” সাধারণ সম্পাদক শিমুল ইসলাম বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ কিছুটা হলেও অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুনতাসীর শামীম লাইকো, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমাউন কবির মানিক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, আরটিভি রংপুর ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও সমাজসেবক রাজিকুল ইসলাম রিপন, প্রবীণ ফটোসাংবাদিক রঞ্জিত দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। বক্তারা বলেন, সাংবাদিকতা যেমন সত্য প্রকাশের দায়িত্ব বহন করে, তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Read More »