সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর রিপোর্টার্স ইউনিটি এর ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুর রিপোর্টার্স ইউনিটি এর ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা মরহুম রবিউল হোসেন সরকার বাবলুকে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ইউনিটির প্রতিষ্ঠাতা মরহুম রবিউল হোসেন সরকার বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে থ্রি-পিস বিতরণ করা হয়।

এ সময় আয়োজকরা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজুর আলম প্রিন্স এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাইটন স্কুলের ভাইস প্রিন্সিপাল হাফেজ হাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে মাহফুজুর আলম প্রিন্স বলেন, “রংপুর রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করি। প্রতিষ্ঠাতা বাবলুর আদর্শ থেকেই আমরা এই উদ্যোগগুলো অব্যাহত রেখেছি।” সাধারণ সম্পাদক শিমুল ইসলাম বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ কিছুটা হলেও অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুনতাসীর শামীম লাইকো, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমাউন কবির মানিক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, আরটিভি রংপুর ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও সমাজসেবক রাজিকুল ইসলাম রিপন, প্রবীণ ফটোসাংবাদিক রঞ্জিত দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা যেমন সত্য প্রকাশের দায়িত্ব বহন করে, তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM