সর্বশেষ
সর্বশেষ

Day: March 21, 2026

পাথরঘাটা সদর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন চীফ হুইপ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বরগুনা, পাথরঘাটা ২১ মার্চ ২০২৬ খৃ. – বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, আজ (শনিবার) বরগুনার পাথরঘাটা সদর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত চীফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ঈদের জামাত শুরু হয় সকাল আটটায়। নামাজ শেষে মুসল্লীদের সাথে চীফ হুইপ ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Read More »

আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ মার্চ, ২০২৬ খৃ.- নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  আজ শনিবার সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ইদগাহ্ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশাকরি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ইদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এভাবেই আমরা সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব।’ স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা নিয়েছি। আরও ব্যবস্থা নেব। প্রতিটি মূহুর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাধান করার প্রস্তুতি এই সরকারের রয়েছে।’ তিনি বলেন, আজকের দিনটিতে দেশের সব হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার দেওয়া হয়েছে এবং তা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা তদারকি করছি। প্রতিটি মুহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি।

Read More »

দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ মার্চ, ২০২৬ খৃ. – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান। শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।

Read More »

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) ২০১৬ খৃ. – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

Read More »