সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

আমরা প্রতিটি মুহূর্তে জনসেবায় নিয়োজিত আছি : স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ খৃ.- নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ শনিবার সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ইদগাহ্ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশাকরি দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ইদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এভাবেই আমরা সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব।’

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা নিয়েছি। আরও ব্যবস্থা নেব। প্রতিটি মূহুর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাধান করার প্রস্তুতি এই সরকারের রয়েছে।’

তিনি বলেন, আজকের দিনটিতে দেশের সব হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার দেওয়া হয়েছে এবং তা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা তদারকি করছি। প্রতিটি মুহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM