সর্বশেষ
সর্বশেষ

Day: April 18, 2026

ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দ মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দ ও আমদানি-রপ্তানিকারকগণের মতবিনিময় সভা। গতকাল (১৮ এপ্রিল ২০২৬) শনিবার রংপুর অঞ্চলের বিভিন্ন আমদানি-রপ্তানিকারক, বিশিষ্ট ব্যবসায়ী এবং চেম্বারের নেতৃবৃন্দের সহিত রাজশাহিস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর এক মতবিনিময় সভা রংপুর চেম্বারের আরসিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। সভার শুরুতে চেম্বার প্রেসিডেন্ট বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং রংপুরস্থ ইন্ডিয়ান ভিসা অফিস পুনরায় দ্রুত চালু করার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় বক্তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে আমদানি-রপ্তানিকৃত মালামাল খালাসে বিভিন্ন সমস্যা, ভিসা মেয়াদ বৃদ্ধিকরণ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনারের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার জনাব মনোজ কুমার বলেন বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যাগুলো সরকারের উচ্চ মহলে উপস্থাপনের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসায়ীরা যাতে ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখতে পারে সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড. রেজাউল হক স্মরণসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড,রেজাউল হক‘র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে স্মরণ সভায় সভাপত্তি করেন সমিতির সভাপতি প্রফেসর ডা: আব্দুর রউফ । প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং ড, নাসিমা আকতারের সঞ্চালনায় সস্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু । স্মরণসভায় শিক্ষার্থী বান্ধব ড. রেজাউল হক প্রসঙ্গে বলেন শিক্ষার্থী বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সমাজ বিনির্মানে অগ্রগামী ড, রেজাউল প্রসঙ্গে বলেন শম আমজাদ হোসেন সরকার, স্মৃতির পাতায় সমুজ্জল ড, রেজাউল হক প্রসঙ্গে আঅেলাচনায় অংশ নেন রেজাউল করিম মুকুল, রংপুরে সাংস্কৃতিক ভুবনে ড, রেজাউল হক এবিষয়ে আলোকপাত করেন ডা: মফিজুল ইসলাম মান্টু, শিক্ষকতার তিন যুগ এবং বিখ্যাত তিনটি গ্রন্থের লেখক ড, রেজাউল হক প্রসঙ্গে আলোচনায় অংশ নেন মো: আনোয়ারুল ইসলাম রাজু, । রংপুর ডায়াবেটি সমিতির দক্ষ নাবিক এই প্রসঙ্গে বলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু । স্যারের লেখা কবিতা আবৃত্তি কওে শোনান ড, নাসিমা আকতার, সাকিল মাসুদ এবং তাপস মাহমুদ । অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ড, রেজাউল হক স্মরণে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয় । স্মরণসভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শওকাত হোসেন, রংপুর সদর আসনের সাংসদ মো: মাহবুবুবর রহমান বেলাল রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন জিলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম, বিএনপি‘র মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু কারমাইকেল বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি মো: আলাউদ্দিন মিয়া জিএস শহিদুল ইসলাম মিজু বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ এবং স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন । সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা যুবাহের হোসেন ।

Read More »