সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড. রেজাউল হক স্মরণসভা অনুষ্ঠিত

রংপুরে দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড. রেজাউল হক স্মরণসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড,রেজাউল হক‘র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে স্মরণ সভায় সভাপত্তি করেন সমিতির সভাপতি প্রফেসর ডা: আব্দুর রউফ । প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং ড, নাসিমা আকতারের সঞ্চালনায় সস্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু ।

স্মরণসভায় শিক্ষার্থী বান্ধব ড. রেজাউল হক প্রসঙ্গে বলেন শিক্ষার্থী বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সমাজ বিনির্মানে অগ্রগামী ড, রেজাউল প্রসঙ্গে বলেন শম আমজাদ হোসেন সরকার, স্মৃতির পাতায় সমুজ্জল ড, রেজাউল হক প্রসঙ্গে আঅেলাচনায় অংশ নেন রেজাউল করিম মুকুল, রংপুরে সাংস্কৃতিক ভুবনে ড, রেজাউল হক এবিষয়ে আলোকপাত করেন ডা: মফিজুল ইসলাম মান্টু, শিক্ষকতার তিন যুগ এবং বিখ্যাত তিনটি গ্রন্থের লেখক ড, রেজাউল হক প্রসঙ্গে আলোচনায় অংশ নেন মো: আনোয়ারুল ইসলাম রাজু, ।

রংপুর ডায়াবেটি সমিতির দক্ষ নাবিক এই প্রসঙ্গে বলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু । স্যারের লেখা কবিতা আবৃত্তি কওে শোনান ড, নাসিমা আকতার, সাকিল মাসুদ এবং তাপস মাহমুদ । অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ড, রেজাউল হক স্মরণে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয় ।

স্মরণসভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শওকাত হোসেন, রংপুর সদর আসনের সাংসদ মো: মাহবুবুবর রহমান বেলাল রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন জিলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম, বিএনপি‘র মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু কারমাইকেল বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি মো: আলাউদ্দিন মিয়া জিএস শহিদুল ইসলাম মিজু বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ এবং স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন । সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা যুবাহের হোসেন ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM