সর্বশেষ
সর্বশেষ

Day: May 10, 2026

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ মে, ২০২৬ খৃ. – ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সকাল ৮টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে এসে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী একটি লাল-সবুজ খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ব্যাকগ্রাউন্ড উপস্থাপনায় তুলে ধরা হয়। এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। আজ শুরু হওয়া পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

Read More »

অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী

তথ্য ও প্রযুক্তি ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্যাবল অপারেটরদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার। তিনি আরও বলেন, ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। আজ শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত এখন প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এ খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। ফকির মাহবুব আনাম বলেন, সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতেও সরকার তাদের পাশে থাকবে। প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্থানীয় কনটেন্ট উৎপাদনকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, এটকোর সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ কোয়াব-এর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই এক্সপো আজ সমাপ্ত হয়। এক্সপোতে দেশি-বিদেশি ৬৭ টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে।

Read More »

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) ২০২৬ খৃ. – দায়িত্ববোধের জায়গা থেকে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের পরিবর্তে সবসময় আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, ন্যায়বিচার নিশ্চিত করবেন। আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের ৩৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ স্বাধীন প্রতিষ্ঠান হলেও একজন বিচারকের স্বাধীনতা নিহিত থাকে তার মননে, তার কলমে, তার চিন্তা-চেতনায়। সে স্বাধীন আছে কি না, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তিনি বলেন, একজন বিচারক যেদিন চাকরিতে যোগদান করেন, সেদিনই ধরে নিতে হয় যে, তাকে চাকরির জন্য বাড়ির বাইরে অবস্থান করতে হবে। তারপর যখন তিনি পোস্টিংয়ের জন্য তদবির-দৌড়ঝাঁপ শুরু করেন, ঢাকায় থাকার জন্য পলিটিক্যাল এক্সিকিউটিভদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করেন, তাদের দিকে তাকিয়ে থাকেন, তখন কিন্তু প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি নিজের প্রতি যেমন জাস্টিস করতে পারেন না, তেমনি সমাজ ও রাষ্ট্রের প্রতিও তা করতে পারেন না। প্রধান বিচারপতির বাসভবন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন অঙ্গনসহ দেশের মানুষের কাছে এটি তীর্থস্থানের মতো সম্মানজনক জায়গা। এই প্রতিষ্ঠান যেন আর কখনো মানুষের ক্ষোভ, আক্রমণ বা অবমাননার প্রতীক না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান বলেন, আইনমন্ত্রী হিসেবে এখন নিজেকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ ও প্রশাসনের অনেকের চাকরি চলে গেছে ও অনেকে জেলে গেছেন। যারা সন্ধ্যার পরে রাত ১২টা-১টায় মোমবাতি জ্বালিয়ে বিরোধী পক্ষকে দমন-পীড়নের জন্য বিচারকার্য সম্পাদন করেছেন, আইন মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে—এটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি, কারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। আইনমন্ত্রী বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বেআইনি হস্তক্ষেপকে গুরুত্ব না দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর্থিক কিংবা বুদ্ধিবৃত্তিক—কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (অবসরপ্রাপ্ত বিচারপতি) মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) আল আসাদ মো. আসিফুজ্জামান বক্তৃতা করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, আইন কমিশন এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না। অবিচার, অনাচার কিংবা নির্যাতন নিপীড়নের ভয় থাকবে না। এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক। একটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ওজনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ওবিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ এবং সুগম হয়ে যায়। রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ হয়ে উঠুক নিজেদেরকে জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি মুহূর্ত। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্য ওঅবসরপ্রাপ্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। তবে ঘরে বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি নাথাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এইমুহূর্তে আমাদের অগ্রাধিকার। এই প্রেক্ষাপটে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রয়োজনে ওসংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ওনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, একটি উপযোগী ওঅনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। শুধু দেশেই নয়, বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ওসক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। আইন-শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণে পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ওসমৃদ্ধি কামনা করছি।”

Read More »

পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) ২০২৬ খৃ. – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। ফলাফল যাই হোক, সবাইকে চেষ্টা করে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে ইঞ্জিনিয়ার এম.এ রশিদ ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ ভাগ শিক্ষকই নারী, যা বর্তমান সরকারের নারী উন্নয়নের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ জনগোষ্ঠী, প্রান্তিক নারী ও কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং দেশের এই অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখা থেকে ৪৫জন শিক্ষার্থীর মাঝে চেক, সনদ ও সম্মাননা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার অধ্যক্ষগণ, উপাধ্যক্ষগণ, প্রধানশিক্ষক ও শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (০৯ মে ২০২৬) শনিবার সকাল ১১টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এডিসি (শিক্ষা ও আইসিটি), মোঃ শরিফুল ইসলাম, লায়ন্স ক্লাব অব রংপুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববিএমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক ও মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন এ কে এম বানিউল আদম বাবু এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব:) মোঃ নাসিম উদ্দিন, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ। পরিচালক ও শিক্ষানুরাগী গভর্নিং বডি মোঃ তানজেউর রহমান, এলসিআইএফ কো-চেয়ারপারর্সন লায়ন উম্মে মাহফুজা আক্তারী স্মৃতি, লিও এ্যাডভাইজার অনিন্দ্য আউয়াল, লায়ন মোঃ নাফিউল ইসলাম দিদার, সদস্য লায়ন্স ক্লাব অব রংপুর, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান । অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এর শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী দেখে ভুয়সী প্রশংসা করে বলেন এই প্রতিষ্ঠান আগামীতে আরো সমৃদ্ধ হবে। অতিথিগণ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সব শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Read More »

রংপুরে ইডেন হসপিটালে ভাং/চুরের অভি/যোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের আরকে রোডস্থ ইডেন হসপিটালে ভাংচুরের অভিযোগ উঠেছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার বাদী প্রতিষ্ঠান পরিচালক মোঃ শাহাদত হোসেন জানান, ২৭ এপ্রিল রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় বাচ্চা সিজার করার জন্য মোছাঃ মোরসালিনা বেগম (২৮) নামে রোগী হসপিটালে ভর্তি হয়। পরবর্তীতে গত ২৮ এপ্রিল রাত্রী অনুমানিক ০২.০০ ঘটিকার সময় অপারেশন সুসম্পন্ন হয় এবং উক্ত রোগীর পেটের ভিতরে বাচ্চা মারা যায়। এরপর রোগীর স্বজনরা রোগীকের হসপিটলে রেখে মৃত বাচ্চাকে নিয়ে বাসায় চলে যায়। গত ০২ মে বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় তারা রোগীকে নিতে আসে। এ সময় হসপিটল কতৃপক্ষ রোগীর স্বামীর নিকট চিকিৎসার বিল চাইলে সে বিল দিচ্ছি দিব বলিয়া কালক্ষেপন করিতে থাকে। এরপর সেই দিনে রোগীর স্বামী অজ্ঞাতনামা ৩০/৪০ জন লোক বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া আমার প্রতিষ্ঠানের মেইন গেইটের গ্লাস ভাংচুরি করিতে থাকে। এছাড়া প্রতিষ্ঠানের ভিতওে প্রবেশ করে অক্সিজেন সিলিন্ডার দুইটি, অপারেশন থিয়েটারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট ভাংচুর করিয়া তারা বর্ণিত রোগীকে লইয়া দ্রুত চলিয়া যায় এবং হুমকি প্রদান করে যে, পেট্রোল দিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাইয়া দিবে। এতে প্রতিষ্ঠানের মোটা অংকের ক্ষতি সাধন হয়। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠান পরিচালক মোঃ শাহাদত হোসেন বাদী হয়ে গত ৭ এপ্রিল রংপুর মেট্রেপলিটর কেতায়ালী থানায় হাফিজুর রহমান মন্ডল ও সৈয়দ আলী ২ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

Read More »

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণ/অব/স্থান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমুলক কায়দায় নেসকো কর্তৃক বাসা-বাড়িতে গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আজ ৯ মে শনিবার সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে প্রেসক্লাব চত্বরে গণঅবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী,রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, আব্দুল জব্বার সরকার,আমিন মোস্তাজীর, মাহফুজ হোসেন,নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক বীথি দাস নন্দিনী, সংগঠক কনক রহমান, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়,আশিকুল ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন সুমন, সংবাদ কর্মী আসাদুজ্জামান আফজাল,ফরহাদুজ্জামান ফারুক, সমাজকর্মী নুরন্নবী বুলবুল, কৃষক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক প্রমুখ। গণঅবস্থান কর্মসূচির সভাপতি অধ্যাপক মোজাহার আলী রংপুর নগরীর বাসা-বাড়িতে নেসকো কর্তৃক জবরদস্তিমুলক প্রিপেইড মিটার সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা না করে বিদ্যুৎ বিভাগ লুটপাটের প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, দেশের সকল নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সেটির পরিবর্তে দফায় দফায় বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধিসহ নানা অগণতান্ত্রিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। দেশের কৃষি-অর্থনীতি তথা জনগণের স্বার্থে অবিলম্বে এই প্রকল্প বাতিল করা উচিৎ। ভুক্তভোগী নুরুন্নবী বুলবুল বলেন,প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে মিটার ভাড়া,ডিমান্ড চার্জসহ নানা ফির নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, প্রিপেইড মিটার সংযোগ বাধ্য করতে নেসকো কর্তৃপক্ষ বাসা-বাড়িতে গিয়ে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছে। এমনকি পূর্বতন মিটারের বিদ্যুৎ বিল সরবরাহ বন্ধ রেখেছে। কৃষক আব্দুস সাত্তার প্রামাণিক বলেন, প্রিপেইড মিটার পদ্ধতিতে কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আমরা বাকীতে বিদ্যুৎ নিয়ে ফসলের জমিতে সেচ কাজ পরিচালনা করেছি। ফসল তোলার পর বিক্রি করে পরিশোধ করেছি। এখন আর সেটি সম্ভব নয়। রংপুর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার বলেন, আগাম টাকা দিয়ে আমরা বিদ্যুৎ ক্রয় করবো আর কোম্পানিগুলো জনগণের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে সেটি আমরা মেনে নিতে পারি না। এটা সেবামূলক খাতের ধারণার সাথে সাংঘর্ষিক। সংবাদ কর্মী ফরহাদুজ্জামান ফারুক বলেন,প্রিপেইড মিটার যদি এতই জনবান্ধব ও সুবিধাজনক হয় তাহলে আগে সরকারি অফিস-আদালতে সংযোগ স্থাপন করুক। এরপর তারা জনগণকে এই মিটার সংযোগের আহবান জানাতে পারে। বক্তারা, অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ খাতে বিগত সময়ের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ,গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানি ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ এবং সাশ্রয়ী মূল্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবি জানান। নেতৃবৃন্দ, অনতিবিলম্বে বিদ্যুৎ এর প্রিপেইড মিটার বাতিল করা না হলে নেসকো ঘেরাওসহ হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Read More »