জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (০৯ মে ২০২৬) শনিবার সকাল ১১টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এডিসি (শিক্ষা ও আইসিটি), মোঃ শরিফুল ইসলাম, লায়ন্স ক্লাব অব রংপুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববিএমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ,
লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক ও মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন এ কে এম বানিউল আদম বাবু এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব:) মোঃ নাসিম উদ্দিন, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ।
পরিচালক ও শিক্ষানুরাগী গভর্নিং বডি মোঃ তানজেউর রহমান, এলসিআইএফ কো-চেয়ারপারর্সন লায়ন উম্মে মাহফুজা আক্তারী স্মৃতি, লিও এ্যাডভাইজার অনিন্দ্য আউয়াল, লায়ন মোঃ নাফিউল ইসলাম দিদার, সদস্য লায়ন্স ক্লাব অব রংপুর, উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান । অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এর শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী দেখে ভুয়সী প্রশংসা করে বলেন এই প্রতিষ্ঠান আগামীতে আরো সমৃদ্ধ হবে। অতিথিগণ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সব শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।














