সর্বশেষ
সর্বশেষ

Day: May 11, 2026

রংপুরে সাধারণ সভা ও নির্বাচনের দা/বিতে মটর শ্রমিকদের কর্ম বি/রতি ও বি/ক্ষো/ভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে চলমান কর্মবিরতির মধ্যে সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (১১ মে) সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মবিরতি চলাকালে নগরীর মডার্ন মোড় এলাকায় কর্মসূচিতে অংশ নিতে মিঠাপুকুর উপজেলার জায়গীরসহ বিভিন্ন এলাকা থেকে আসা শাহীন, মুছা, ভুট্টুসহ ১০ থেকে ১২ জন শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. তাজুল ইসলাম মুকুলের সমর্থকরা এ হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থানরত সাধারণ শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রংপুর মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে সাধারণ সভার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত রংপুর জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানান তারা। সাধারণ শ্রমিক নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবু, সাবেক কার্যকরী সভাপতি মো. শাহজাহান আলী, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মুকুল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, জাহিদুল ইসলাম, নুর আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা। এ অবস্থায় জরুরি ভিত্তিতে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণা দেওয়ার আহ্বান জানান শ্রমিকরা। কর্মবিরতির এক পর্যায়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন এবং পুনরায় যান চলাচল শুরু হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মহাসড়ক অবরোধের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পরে শ্রমিকদের অনুরোধ করি। মটর শ্রমিকরা আমাদের অনুরোধে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিয়েছে।

Read More »

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রংপুরে অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১২ টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর -৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল,রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হানিফুর রহমান সজিব, রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহবুবুর রহমান বেলাল এশিয়া পোস্টকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অন্ধকার দিকগুলো সামনে আসতে হবে। অন্ধকারের জীবগুলো সামনে আনতে হবে। অন্ধকারকে যারা ধরে রাখতে চায়, অন্ধকারকে আমাদের সমাজ ছড়িয়ে দিতে চায়, আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, দেশপ্রেমের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, দেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদেরকে উন্মোচন করতে হবে কলমের মাধ্যমে। আমি মনে করি তাহলেই জাতি সংগঠিত হবে, জাতি তার দায়িত্ব বুঝবে এবং অন্ধকার জগতের লোকগুলো দুর্বল হবে। তাহলেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এসময় আরো বক্তব্য দেন আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুবুর রহমান হাবু, দেশ টেলিভিশনের রংপুর ব্যরো প্রধান ও কালেরকন্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রশিবির সেক্রেটারি সাজ্জাদুর রহমান,ছাত্রদলের রংপুর জেলা সাধারণ সম্পাদক আফতাবউজ্জামান সুজন,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল,বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফা আক্তার শিউলি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল,ইঞ্জিনিয়ার শেখ রজওয়ান,রংপুর চেম্বার অব কমার্সের ডিরেক্টর রশিদুস সুলতান বাবলু,শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সাধারণ সম্পাদক শাহানত আলী,জামায়াতে ইসলামী রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ মন্ডল। এসময় রংপুর শহরে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় রংপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । গতকাল (১১ মে) সোমবকার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর শাখার ফাস্ট অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিড়া সংগঠাক ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিশু নিকেতন স্কুল দল বনাম কালেক্টরেট স্কুল দল।

Read More »

রংপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রংপুরে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। গতকাল (১১ মে) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর জিলা স্কুলের সামনে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রংপুরের ৫টি পয়েন্টে এই টিসিবি’র পন্য বিক্রয় করা হবে। পণ্যের দাম: তেল ১লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৭০ টাকা এবং মসুর ডাল ১ কেজি ৯০ টাকা। ঈদুল আজহার আগে নিম্ন-আয়ের মানুষেরা টিসিবি’র কার্ডধারী পরিবারগুলো এই কর্মসূচির অধীনে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।

Read More »