সর্বশেষ
সর্বশেষ

Day: June 6, 2026

রংপুরে পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশের পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ” শীর্ষক একটি বৃহৎ সমন্বিত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে ১০ লক্ষাধিক গাছ রোপণ এবং তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একই দিনে দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। প্রতিপাদ্য:“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” তারিখ: ৫ জুন ২০২৬। স্থান (রংপুর): প্রেসক্লাব, রংপুর। সময়: সকাল ১০টা। রংপুর জেলায় কর্মসূচিটি আয়োজন করে ও এবি ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন। এতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে গাছ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়। বিশেষ অতিথিবৃন্দ: উজ্জল চক্রবর্তী, নেটওয়ার্ক মেম্বার (রংপুর), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)অধ্যক্ষ খন্দকার ফখরুল আনম বেনজু, সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), রংপুর জেলা কমিটিগোলাম সাজ্জাদ হায়দার, সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কামরুল হাসান, বিভাগীয় সমন্বয়ক, বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট এলায়েন্স এবং সদস্য, তিস্তা ফোরাম। উপস্থিতি: অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয়: পুরো কর্মসূচিটি সমন্বয় করেনমোঃ আজমাইন ইসলামরংপুর ডিভিশনাল কো-অর্ডিনেটরওএবি ফাউন্ডেশন। আয়োজনে:মিশন গ্রিনবাংলাদেশ। সহযোগিতায়:বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জএন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর)ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওয়াটারকিপার্স বাংলাদেশ বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্কস্বপ্নপূরী কল্যাণ সংস্থাপ্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)। ট্র্যাকিং ও মনিটরিং পার্টনার:সাসটেইনএবল রিসার্চ এন্ড কনসালটেন্সী লিমিটেড (এসআরসিএল)। রংপুর জেলা আয়োজনে:। ওএবি ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন।

Read More »