সর্বশেষ
সর্বশেষ

Day: June 16, 2026

রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ-সমাবেশ ও অর্থ মন্ত্রীকে স্মারকলিপি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর প্রেসক্লাবে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ সহ ৫ দফা দাবিতে জেলা শাখার উদ্যোগে আজ ১৬ জুন, বেলা ১২টায় বিক্ষোভ- সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাজু বাঁশফোড়। সাধারণ সম্পাদক জয় দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটি কোষাধ্যক্ষ পুজা রানী, সদস্য প্রিয়া রানী ও কারমাইকেল কলেজের প্রতিনিধি আকরাম খান প্রমুখ। বক্তারা বলেন, ‎শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল সনদ প্রদানের কারখানায় রূপ নিয়েছে। গবেষণায় নগণ্য বরাদ্দের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং আজ তলানিতে। লাইব্রেরিতে নেই আধুনিক রেফারেন্স বই, ল্যাবরেটরিতে নেই প্রয়োজনীয় রাসায়নিক ও যন্ত্রপাতি। সাধারণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা রাষ্ট্র যথাযথভাবে দিতে পারছে না।প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ক্রমান্বয়ে বেসরকারী করণ হচ্ছে। স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার উপকরণ নেই। আরো বলেন যে, একটি উন্নয়নশীল দেশের বাজেটের অন্তত ২৫ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা বাধ্যতামূলক। এশিয়ার দেশগুলোর দিকে তাকালেও দেখা যায়, ভিয়েতনাম তার বাজেটের প্রায় ২০ শতাংশ, মালয়েশিয়া ১৯ শতাংশের উপরে এবং এমনকি নেপালও বাংলাদেশের তুলনায় জিডিপির অনুপাতে অনেক বেশি বরাদ্দ দিয়ে থাকে। স্পষ্টতই, বাংলাদেশে শিক্ষা খাত বরাবরই অবহেলিত ও উপেক্ষিত থেকেছে।

Read More »

বাজেটে বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন কওে রংপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন । সোমবার (১৫ জুন) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন একটি শিল্প। স্বাধীনতা পরবর্তী সময়ে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে ‘বিড়ি শিল্পের স্বর্ণযুগ’ মনে করতেন শ্রমিকরা। সে সময়ে বাজেটের সময় স্পষ্টভাবে বলতেন, “বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত। তাই বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে তাদের ওপর চাপ বাড়ানো যাবে না।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও বিড়ি শ্রমিকদের কর্ম রক্ষার্থে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখায় আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিন উদ্দিন বিএসসি আরো বলেন, বর্তমানে টোব্যাকো মার্কেটের ৮০ শতাংশ থেকে ৮৫ শতাংশ দখল করে আছে বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুতরাং বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধের দাবি জানাচ্ছি। এছাড়া শ্রমিকরাই দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। সুতরাং শ্রমজীবি মানুষের স্বার্থে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার অনুরোধ করছি। এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধ বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তীত রাখাসহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০ টি পণ্যে করছাড় দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংবাদ সম্মেলনে বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান প্রমূখ।

Read More »

রংপুরের পদাগঞ্জে বাগানে হাড়িভাংগাবাগানে আম ছিরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আনুষ্ঠানিকভাবে বাজাজাত কার্যক্রম শুরু হলো ঐতিহ্যবাহী জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের।সোমবার (১৫ জুন) দুপুর দেড় টায় রংপুরের মিঠাপুকুর এর পদাগঞ্জে বাগানে হাড়িভাংগা আম ছিড়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় তার সাথে ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ইউএনও মোহাম্মদ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম রাকিবুল হাসান ফেরদৌসসহ স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও কৃষক ও ব্যবসায়ীরা। পরে তিনি পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাড়িভাঙ্গা আমি চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি হাড়িভাঙ্গা আমের রাজধানী পদাগঞ্জ হাট পরিদর্শন করেন এবং কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় কৃষক ও ব্যবসায়ীরা বাজারজাতে রাস্তাঘাটের সমস্যা, ব্যাংক সুবিধা না থাকা, হাটের সেড, ওয়াশ ফেসিলিটি, তৈরি, হিমাগার স্থাপন, এবং জি আই পণ্য হিসেবে বিদেশী রপ্তানির করার সুযোগ সৃষ্টি দাবি তুলে ধরেন ডিসির কাছে।এ সময় জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, জেলা প্রশাসকের অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাড়িভাঙ্গা আমের রপ্তানি, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, ওয়াস ব্লক তৈরি, ব্যাংকের শাখা স্থাপন, ম্যাংগো ট্রেনের ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেন। প্রথম দিনে বিপুল পরিমাণে হাড়িভাঙ্গার আমদানি দেখা যায় পদাগঞ্জের হাটে। তবে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টির কারণে খুব একটা বেচা বিক্রি জমেনি। উদ্বোধনের পর শুরু হয় বেচা বিক্রি। বিক্রেতারা জানিয়েছেন, ১৪০০ থেকে ১৮শ টাকার মধ্যে মন বিক্রি হচ্ছে আমের। এবার শিলা বৃষ্টিতে হাড়িভাঙ্গা ঝরে যাওয়ায় ফলন কমে গেছে ৩০ ভাগ। তাই দাম বৃদ্ধি না হলে লোকসানের মুখে পড়বেন তারা। রংপুর আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম জানান, এবার যেহেতু আমের ফলন একটুখানি কম হয়েছে। তবে আকার বড় হয়েছে। সে কারণে এবার ন্যায্য দাম পাবে কৃষকরা। শুরুর দিকে সামান্য দাম কম হলেও প্রতিদিনই আমের দাম বাড়বে বলেও আশা করেন এই কৃষি কর্মকর্তা।

Read More »