সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাজেটে বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

বাজেটে বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বিড়ি শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন কওে রংপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন । সোমবার (১৫ জুন) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন একটি শিল্প। স্বাধীনতা পরবর্তী সময়ে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে ‘বিড়ি শিল্পের স্বর্ণযুগ’ মনে করতেন শ্রমিকরা। সে সময়ে বাজেটের সময় স্পষ্টভাবে বলতেন, “বিড়ি হলো গরিব মানুষের সিগারেট।

যারা দিনমজুর বা রিকশাচালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত। তাই বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে তাদের ওপর চাপ বাড়ানো যাবে না।” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও বিড়ি শ্রমিকদের কর্ম রক্ষার্থে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখায় আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিন উদ্দিন বিএসসি আরো বলেন, বর্তমানে টোব্যাকো মার্কেটের ৮০ শতাংশ থেকে ৮৫ শতাংশ দখল করে আছে বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

সুতরাং বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধের দাবি জানাচ্ছি। এছাড়া শ্রমিকরাই দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। সুতরাং শ্রমজীবি মানুষের স্বার্থে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার অনুরোধ করছি। এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধ বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তীত রাখাসহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০ টি পণ্যে করছাড় দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সংবাদ সম্মেলনে বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM