সর্বশেষ
সর্বশেষ

Day: July 15, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক ঢাকা, ১৪ জুলাই ২০২৬ – ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে কার্যক্রমের সূচনা করেন। পরে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ই-পার্লামেন্ট চালুকরণের লক্ষ্যে গঠিত ১ নম্বর সাব-কমিটি এবং ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদ গ্রন্থাগারের রেফারেন্স ও গবেষণা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার জনবল বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-পার্লামেন্ট সিস্টেম চালুকরণে সরকারি অর্থায়ন (Government of Bangladesh) ব‌্যতিত ইউএনডিপি’র অর্থায়ন সম্ভব না হলে, এ বিষয়ে অন্য কোনো উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থা আগ্রহী কি না, তা অনুসন্ধানের জন্য কমিটি সুপারিশ কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ সদস্যদের গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক রেফারেন্স সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষামূলকভাবে দুইজন দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগেরও সুপারিশ করা হয়। এছাড়া, লাইব্রেরি কমিটি ও জাতীয় সংসদ গ্রন্থাগারের কনফারেন্স রুম হিসেবে ব্যবহারের জন্য সংসদ ব্লকের লেভেল-১-এর ১৫২ নম্বর কক্ষটি জাতীয় সংসদ গ্রন্থাগারের অনুকূলে বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুুরের নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ এর দ্বায়িত্ব হস্তান্তর ও নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ এর দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব অব রংপুর কার্যালয় হলরুমে গত ১ বছরের ক্লাবে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় বেশ কয়েকজন লায়ন সদস্যদেও মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথন পর্বে (২০২৬- ২০২৭) নব নির্বাচিত নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ কে ক্লারে চাবি, ফাইল, গংবেল সহ দায়িত্ব বুঝে দেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, নতুন ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক একেএম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন, লিও এডভাইজার লায়ন অনিন্দ আউয়াল, পরিচালক মোয়াজ্জেম কিন্তু, পরিচালক সফিকুল ইসলাম মিঠু, পরিচালক জেবুন্নেছা জেবিন, পাস্ট সেক্রেটারী শরিফুল ইসলম বাবু এমজেএফ, আইপিপি লায়ন ডাঃ সঞ্জিত কুমার সরকার এমজেএফ, পাস্ট ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন এমজেএফ, লায়ন জুয়েল আহমেদ এমজেএফ, লায়ন নুরুজ্জামান এমজেএফ, পরিচালক লায়ন মেরাজুল মহসিন, পরিচালক মোঃ আব্দুল হালিম বুলু, পরিচালক লায়ন আনোয়ারুল হক, পরিচালক লায়ন ডাঃ হিরম্ব কুমার রায়, লায়ন কানিজ মোয়জ্জেম, সদস্য লায়ন মাহমুদা আখতার মিতু, লায়ন ডাঃ জেরিন, লায়ন সাবা পারভীন নেহা , লায়ন সানি, জলঢাকা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সুমাইয়া সার্থক, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভাবপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান প্রমুখ । অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Read More »

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত জুলাই আন্দোলন ‘গণঅভ্যুত্থান’ ছিল না, এটি ছিল একটি অসমাপ্ত আন্দোলন:,,,জি এম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে শেষ হয়ে যাওয়া কোনো অধ্যায় হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর ভাষায়, “জুলাই গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি। এটি একটি অসমাপ্ত আন্দোলন।” তিনি বলেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ একটি মানবিক, জবাবদিহিমূলক সরকার, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার যে স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন এখনও ঘটেনি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানমাল রক্ষার নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি। জনগণের মধ্যে এখনও ভয় ও অনিশ্চয়তা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও সহিংসতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন তারা এখনও দেখতে পাচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। শুধু ঋণনির্ভর অর্থনীতি দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এই আন্দোলন আবারও নতুন রূপ নিতে পারে। জনগণের নেতৃত্ব জনগণের হাতেই থাকতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জি এম কাদের বলেন, বাংলাদেশ যেন শ্রীলঙ্কা বা নেপালের মতো রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই দায়িত্বশীল আচরণ এবং কার্যকর নেতৃত্বের বিকল্প নেই। বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর বিচার জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি। জনগণ যদি আমাকে গ্রহণ না করে, সেই সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে বিচার হতে হবে আইনের ভিত্তিতে এবং ন্যায়বিচারের মাধ্যমে। প্রতিহিংসাপরায়ণ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরের সহসভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শমিম হায়দার পাটোয়ারী। এছাড়াও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মিঠাপুকুর উপজেলার নেতা ফখরুজ্জামান জাহাঙ্গীর, নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুর হক, দিনাজপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলী, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহীনুর রহমান মার্শাল, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু নাসের মো. মাহাবুব, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরে আলম যাদু, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ আলী। সভায় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Read More »

যুগ্ম সচিব পদে পদোন্নতি: নাজমুল হুদাকে গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের ফুলেল শুভেচ্ছা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গাইবান্ধা জেলার সদর উপজেলার কৃতী সন্তান এবং বর্তমানে রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার জনাব নাজমুল হুদা সম্প্রতি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় সমিতির সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কে. এ. এম. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার, অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব নাজমুল হুদা এর আগে রংপুর সিটি করপোরেশন, জেলা পরিষদ এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও পেশাগত সাফল্য প্রশাসনে বিশেষভাবে প্রশংসিত। গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের নেতৃবৃন্দ জনাব নাজমুল হুদার এ পদোন্নতিতে আনন্দ প্রকাশ করে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Read More »