জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গাইবান্ধা জেলার সদর উপজেলার কৃতী সন্তান এবং বর্তমানে রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার জনাব নাজমুল হুদা সম্প্রতি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় সমিতির সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কে. এ. এম. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার, অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনাব নাজমুল হুদা এর আগে রংপুর সিটি করপোরেশন, জেলা পরিষদ এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও পেশাগত সাফল্য প্রশাসনে বিশেষভাবে প্রশংসিত।
গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের নেতৃবৃন্দ জনাব নাজমুল হুদার এ পদোন্নতিতে আনন্দ প্রকাশ করে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।














