সর্বশেষ
সর্বশেষ

Day: July 16, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / সংসদ ভবন, ১৫ জুলাই, ২০২৬ – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি বে টার্মিনাল নির্মাণের পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আগ্রহী। এ ছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী বলে জানায় প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগ সম্পর্কে সৌদি প্রতিনিধিদলকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশ সফর এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। LV/BSS/P

Read More »

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকেরটাসহ শিশুদের আরও কয়েকটি অনুষ্ঠান আগেও দেখেছি। সম্ভবত গত ২০ জুন আর্মি স্টেডিয়ামে তোমাদের অন্য অনেক বন্ধুরা খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দারুণ খেলেছে। কিছুদিন আগে চীন মৈত্রীতেই উদ্ভাবনী একটা অনুষ্ঠান হয়েছে সাইন্স ফেয়ার টাইপের। সেখানেও হাজার হাজার শিশু অংশগ্রহণ করেছে। তিনি বলেন, আজকে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, সত্যিই একটু হয়তো আমাদের বেগ পেতে হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে গড়তে যে কারিগর দরকার আমরা তাদের গড়ে তুলছি আস্তে আস্তে। তারেক রহমান বলেন, আমি দুই-একটি বিষয় আলোচনা করতে চাই। আমরা সরকার গঠনের আগে বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে গড়ে তুলতে চাই। বিশেষ করে প্রাইমারি শিক্ষা। আমরা সব সময় বলেছি একটি দেশকে গড়ে তুলতে প্রাইমারি বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী; এই তিনটি অসম্ভব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ জন্য আমাদের শিক্ষকদের পাশেও দাঁড়াতে হবে। তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। একই সাথে তাদের ভালো প্রশিক্ষণ দিলে শিক্ষার্থীদের প্রাইমারি স্কুল থেকে ভালো কিছুর শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। এ জন্য আমরা আনন্দের সঙ্গে শেখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। সবুজ বিদ্যালয় প্রদর্শনীতে দেখলাম লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টিকে তারা ইতোমধ্যে বুঝে গেছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে আজ সারা দেশের ৬০টি জেলার অংখ্য শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একটি জাতির শুধু শিক্ষা থাকলেই আমার মনে হয় না জাতি হিসেবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার সাথে সংস্কৃতিও জরুরী। একটি জাতির নিজস্ব সংস্কৃতি বা ঐতিহ্য শত বা হাজার বছর ধরে গড়ে ওঠে। এই বিষয়গুলো আমাদের শিশুদের জানাতে হবে। এই বিষয়গুলো তাদের ভেতরে দিতে হবে। তবে সঙ্গে খেলাধুলাটাও অবশ্যই থাকতে হবে। তারেক রহমান বলেন, খেলাধুলা বা দৌড়াদৌড়ি করার সময় স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে। আমরা শ্বাস নেবো এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন বেশি গেলে রক্ত চলাচল আমাদের ব্রেইনের মধ্যেও যাবে। এতে আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হবে। যে শিশু বেশি অক্সিজেন পাবে তার বুদ্ধি তত বেশি সার্প হবে। তাই বাচ্চাদের সার্প করতে বেশি বেশি খেলাধুলা, সংস্কৃতি এইসব আয়োজনে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। দেশের নারী শিক্ষায় মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের মেয়েদের শিক্ষাব্যবস্থাকে ফ্রি করেছিলেন। মেয়েরা যাতে বিনা টাকায় পড়ালেখা করতে পারে। তিনি বলেন, আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে প্রাইমারিতে যেরকম স্টাইপেন দিচ্ছি, একইভাবে উচ্চ শিক্ষায় যারা ভালো রেজাল্ট করবে সেই সব মেয়েদের আমরা স্কলারশিপ দেবো। প্রধানমন্ত্রী বলেন, আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি। শিশু শিক্ষার্থীদের অনেকে অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না। নতুন স্কুল ড্রেস কিনতে পারে না। আমরা সরকার থেকে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণী থেকে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিশুকে আমরা নতুন স্কুল ড্রেস দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা মিডডে মিলের উপর কাজ করছি। যেন বাচ্চারা আরও ভালো খাবার খেতে পারে। যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে। যেটাতে তারা শক্তি পাবে। উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পদক ও সনদ এবং শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। ref. BSS/LV/P

Read More »

ত্রাণ বিতরণে কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

চট্টগ্রাম, ৩১ আষাঢ় (১৫ জুলাই): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হচ্ছে না এবং কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সরকারি ত্রাণ সরকারি চ্যানেলে বিতরণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর শুর হবে পুনর্বাসন কার্যক্রম। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আসাদুল হাবিব দুলু আরো বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উঁচু স্থানে বীজতলা তৈরির ব্যবস্থা, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে, যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলার চিকিৎসাসামগ্রী প্রস্তুত রেখেছে। স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্য সেবার প্রস্তুতির বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

Read More »

রংপুরে ১৩৮ এতিম শিশুর পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১৩৮ জন এতিম শিশুর মাঝে দ্বিতীয় ধাপের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। কর্মসূচির অংশ হিসেবে তিন জেলার সুবিধাবঞ্চিত এতিম শিশুদেরকে হাইজিন প্যাক, পোশাক ও জুতা প্রদান করা হয়। বুধবার (১৫ জুলাই) দুপুরে রংপুর নগরীর তাজহাট আনছারী মোড়ে সংস্থার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে। এই উদ্যোগ এতিম শিশু ও তাদের পরিবারের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে। সংস্থাটির রংপুরের বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হান জানান, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় রংপুর বিভাগের এতিম শিশুরা বছরে ৪ বার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে। তিনি আরও জানান, এই কার্যক্রমের আওতায় দাতাসংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে। এরমধ্যে রংপুর অঞ্চলে ১৩৮ জনকে শিশুকে সহায়তা সামগ্রী দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে রংপুর সদর, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও কুড়িগ্রাম জেলার ১৩৮ জন এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Read More »

বাজুস’র রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে বাজুস রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৫ জুলাই) বেলা ১২টায় নগরীর জিএলারায় রোড পূর্ব কামাল কাছনা রোডস্থ আগামীর চাষি রংপুর লিমিটেড অডিটরিয়ামে বিভাগীয় মতবিনিময় সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এনামুল হক খান । প্রধান অতিথি বলেন, স্বর্ণ কখনো স্মাইলিং হতে পারে না, বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী ও অসাধু কর্মকর্তা মিলে এখানে একটা সিন্ডিকেট তৈরি করে। এখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেটি উপলব্ধি করেছে। তিনি বলেন, দেশের স্বর্ণশিল্পকে বিকশিত করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে বাজুস। স্বর্ণশিল্প উদ্যোক্তারা যাতে সহজ শর্তে, স্বল্প সুদে ব্যাংক ঋণ পেতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া স্বর্ণশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার মন্ত্রী পর্যায়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ও এ খাতের উন্নয়নে বাজুসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট রনজিৎ ঘোষ, বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট সমিত ঘোষ অপু, পরিচালক সুমন চন্দ্র দে, পরচিালক আলী হোসেন ও আবদুল্লাহ, বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু । সভায় উপস্থিত ছিলেন বাজুস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমান, বাজুস লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, বাজুস নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, বাজুস ঠাকুরগাও জেলা শাখার সভাপতি খোকন কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, বাজুস পঞ্চগর জেলা শাখার সভাপতি নবীন চন্দ্র বনিক, সাধারণ সম্পাদক মধুসুদন বনিক রনি, বাজুস গাইবান্ধ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম সঞ্জু, বাজুস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র্র রায়, সাধারণ সম্পাদক বাদল শাহা সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার থেকে প্রায় ৩ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Read More »