সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাজুস’র রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাজুস’র রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে বাজুস রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৫ জুলাই) বেলা ১২টায় নগরীর জিএলারায় রোড পূর্ব কামাল কাছনা রোডস্থ আগামীর চাষি রংপুর লিমিটেড অডিটরিয়ামে বিভাগীয় মতবিনিময় সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এনামুল হক খান ।

প্রধান অতিথি বলেন, স্বর্ণ কখনো স্মাইলিং হতে পারে না, বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী ও অসাধু কর্মকর্তা মিলে এখানে একটা সিন্ডিকেট তৈরি করে। এখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেটি উপলব্ধি করেছে। তিনি বলেন, দেশের স্বর্ণশিল্পকে বিকশিত করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে বাজুস। স্বর্ণশিল্প উদ্যোক্তারা যাতে সহজ শর্তে, স্বল্প সুদে ব্যাংক ঋণ পেতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

হারিয়ে যাওয়া স্বর্ণশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার মন্ত্রী পর্যায়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ও এ খাতের উন্নয়নে বাজুসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট রনজিৎ ঘোষ, বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট সমিত ঘোষ অপু, পরিচালক সুমন চন্দ্র দে, পরচিালক আলী হোসেন ও আবদুল্লাহ, বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু ।

সভায় উপস্থিত ছিলেন বাজুস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমান, বাজুস লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, বাজুস নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, বাজুস ঠাকুরগাও জেলা শাখার সভাপতি খোকন কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, বাজুস পঞ্চগর জেলা শাখার সভাপতি নবীন চন্দ্র বনিক, সাধারণ সম্পাদক মধুসুদন বনিক রনি, বাজুস গাইবান্ধ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম সঞ্জু, বাজুস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র্র রায়, সাধারণ সম্পাদক বাদল শাহা সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার থেকে প্রায় ৩ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM