সর্বশেষ
সর্বশেষ

Day: August 9, 2026

লায়ন্স ক্লাব অফ রংপুরের বোর্ড সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অফ রংপুরের আয়োজনে বোর্ড সভা ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় লায়ন্স ক্লাবের উন্নয়ন কার্যক্রম গতিশীল ও লায়ন্স স্কুল এন্ড কলেজের স্কুল বাস ক্রয় সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। শনিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব অফ রংপুরের কার্যালয় হলরুমে বোর্ড সভায় লায়ন্স ক্লাব অব রংপুুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লব অব রংপুরের পাষ্ট প্রেসিডেস্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক একেএম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মোঃ নাসিম উদ্দিন, লিও এডভাইজার লায়ন অনিন্দ আউয়াল, পরিচালক মোয়াজ্জেম কিন্তু, পরিচালক সফিকুল ইসলাম মিঠু, আইপিপি লায়ন ডাঃ সঞ্জিত কুমার সরকার এমজেএফ, লায়ন জুয়েল আহমেদ এমজেএফ, পরিচালক লায়ন মেরাজুল মহসিন, জয়েন সেক্রেটারী মোঃ আব্দুল হালিম বুলু, পরিচালক লায়ন আনোয়ারুল হক, লায়ন কানিজ মোয়জ্জেম, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভাবপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান সহ অন্যন্য পরিচালকবৃন্দ ।

Read More »

রংপুর সিটি কলেজে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অর্থ আদায় ও অধ্যক্ষকে হুমকির অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর রংপুর সিটি কলেজে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, কলেজের সম্পত্তি ভাঙচুর এবং অধ্যক্ষকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান এইচএসসি-২০২৬ পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার দিন নির্ধারিত ছিল। ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হলে আইসিটি শিক্ষক দেলোয়ার হোসেন প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে কলেজের অধ্যক্ষ সানজিদা খাতুন শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা দিতে নিষেধ করেন। এতে আইসিটি শিক্ষক দেলোয়ার হোসেন ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তিনি অধ্যক্ষকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। আত্মরক্ষার জন্য অধ্যক্ষ দ্রুত নিজের অফিস কক্ষে আশ্রয় নেন। এ সময় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট দুই সদস্যের ছবি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে অধ্যক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল এবং প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। অধ্যক্ষ বিষয়টি জানতে পেরে টাকা দিতে নিষেধ করলে শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে তিনি উত্তেজিত হয়ে অধ্যক্ষকে ধাওয়া করেন এবং অফিসে থাকা কয়েকটি ছবি ভাঙচুর করেন বলে শিক্ষার্থীরা দাবি করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইসিটি শিক্ষক দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন খাতে খরচ হয়। অন্যরা ২০০ থেকে ২৫০ টাকা নেয়, আমরা ১০০ টাকা করে নিয়েছি। এ টাকা পরীক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যয় করা হয়।” ছবি ভাঙচুরের বিষয়েও তিনি স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে বলেন, সেখানে আখতারুজ্জামান সাজু ও আসাদুজ্জামান লিটনের ছবি ছিল। ব্যক্তিগত ও সাংগঠনিক বিরোধের জেরে তিনি ওই ছবি ভাঙচুর করেছেন বলে দাবি করেন। রংপুর সিটি কলেজের অধ্যক্ষ সানজিদা খাতুন বলেন, “সকাল পৌনে ১০টার দিকে কলেজে এসে দেখি আইসিটি শিক্ষক দেলোয়ার হোসেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্যদের ছবি ভাঙচুর করছেন। আমি অফিস সহায়ককে ছবিগুলো সরিয়ে ফেলতে নিষেধ করলে তিনি আমাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। প্রাণ রক্ষার্থে আমি আমার অফিস কক্ষে আশ্রয় নিই। শিক্ষার্থী, শিক্ষক ও এক অভিভাবকের সহযোগিতায় আমি রক্ষা পাই।” তিনি আরও বলেন, “বিষয়টি কলেজের সভাপতিকে অবহিত করা হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।” ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

Read More »

বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: রংপুরে মির্জা ফখরুল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর বিরোধী দলকে কথা বলার পরামর্শ দেন তিনি। রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থার লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ২৫টি দুস্থ পরিবারের চা-ঘর (চায়ের দোকান) হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারাও সেই ভাষায় কথা বলছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এত বড় একটি ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসন শেষে দেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিস্ট সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা ও ১৭০০ মানুষকে গুম করা হয়েছে, দেশে এখন সেই পরিস্থিতি নেই। এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার চেষ্টা করছে। এত তাড়াতাড়ি এসব বাস্তবায়ন হয় না, আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। তাদের ভাষায় এই মুহূতে করতে হবে। দেশে জ্বালানি সমস্যা রয়েছে। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে একটিও গ্যাস ও তেলের খনি অনুসন্ধান করেনি। তারা বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল। আমরা দায়িত্ব পাওয়ার পর দেশে তেল ও গ্যাসের কুপ খননের চেষ্টা করছি। কুপ খননের জন্য টেন্ডার হয়েছে। তেল-গ্যাস আমদানি নিয়ে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সেটার দাম বিলিয়ন বিলিয়ন ডলার বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আমাদের তেল-গ্যাস আমদানিতে ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। অথচ দেশের মানুষ কিন্তু এক দিনও তেল-গ্যাস ছাড়া থাকেনি। সরবরাহ কিছুটা কমেছে, তবে চরম সংকট দেখা যায়নি। দেশে যেটুকু সংকট রয়েছে সেটি অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে। এ ছাড়া জাহাজ ভাড়া বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়েছে। বিএনপি সরকার দায়িত্ব পাওয়ার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। পত্রিকায় ইচ্ছামতো সাংবাদিকরা লিখতে পারছেন। আর সোস্যাল মিডিয়াতে তো যা ইচ্ছা তাই বলা হচ্ছে। এসব নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা জনগণের কাছে তাদের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে । অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ অন্যন্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে রংপুর অঞ্চলের ২৫টি সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি চা দোকান হস্তান্তর করা হয়। এ সময় রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More »

রবীন্দ্রনাথ স্মরণে রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট ২০২৬, শুক্রবার রাতে নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র, রংপুরের আয়োজনে “রব নীরব হৃদয় মম” শিরোনামে আলোচনা সভা এবং ফেসবুকভিত্তিক লাইভ বিশেষ সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব-১৪৫” অনুষ্ঠিত হয়। সুরচর্চা কেন্দ্র, রংপুর কার্যালয়ের অনুষ্ঠান পরিচালক জীবন কুমার পাদ্দারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি পঙ্কজ বণিক। এ সময় উপস্থিত ছিলেন পরমেশ্বর রায়, সুস্মিতা বণিক, তিথি সরকার, মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন ধারার গান পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের অভিভাবক সদস্য ও শিল্পী শ্রাবণী মল্লিক, সায়মা আক্তার, মল্লিকা রায় এবং শিশুশিল্পী সূর্যদীপ্ত পাদ্দার অর্জন, ত্রিদিব রায়, শুচিস্মিতা বর্মন তরী, আরাফ আইদীন সাম্য, অদ্রিকা সরকার, তাহিম বিন মাসুদ, পলক বর্মন ও প্রাপ্তি রানী রায়। তবলায় সহযোগিতা করেন বাংলাদেশ বেতার রংপুরের বিশিষ্ট তবলাবাদক সুকান্ত রায় দুলাল এবং কী-বোর্ডে ছিলেন সূর্যদীপ্ত পাদ্দার অর্জন। গান পরিবেশনের পাশাপাশি বিশ্বকবির সৃষ্টিকর্ম, বাংলা সংগীতে তাঁর অবদান এবং বাংলা সংগীতের ঐতিহ্য ও শেকড়ভিত্তিক সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আয়োজক ও

Read More »

গ্রাহক শোষণ ও হয়রানীর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সাতমাথায় সড়ক অবরোধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গ্রাহক শোষণ ও হয়রানীর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আজ সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির আহবানে ভুক্তভোগী গ্রাহকরা ঘন্টাব্যাপী সাতমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সড়ক অবরোধ চলাকালে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সদস্য এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, বীথি দাস নন্দিনী, আব্দুল জলিল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,সবুজ রায় অনিন্দ্য আউয়াল প্রমুখ। সংহতি জানিয়ে বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু,মানবাধিকার কর্মী আব্দুল লতিফ সরকার, প্রকৌশলী মামুনুর রশীদ, শ্রমিক নেতা আবু তাহের,গোলাম কুদ্দুস আইয়ুব। বক্তারা বলেন, প্রিপেইড মিটারের কারণে বর্তমানে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস উঠে গেছে। পূর্বের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। প্রিপেইড মিটার একদিকে ডিজিটাল কারচুপি করছে অন্যদিকে প্রতিনিয়ত হয়রানী ও দুর্ভোগ সৃষ্টি করছে। নেসকো কর্তৃপক্ষ জনগণের মতামতের তোয়াক্কা করছে না। সরকার সম্পূর্ণ নির্বিকার ভুমিকা পালন করছে। একটি সেবামূলক প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। বিদ্যুৎ বিভাগের চুরি-দূর্নীতি ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের কাঁধে চাপিয়ে রীতিমতো জুলুম করছে। এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বক্তারা, অনতিবিলম্বে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অন্যথায় আগামীতে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। অবরোধ চলাকালে সড়কের দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে।

Read More »

রংপুরে বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “ বৃক্ষরোপণ অভিযান-৩” এর আওতায় আয়োজিত বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতি তো করেনরংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়।

Read More »