নকল কয়েল অভিযোগ : ভোক্তা অধিদপ্তরের অভিযান
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ
রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার এলাকায় নকল মশার কয়েল বিক্রির অভিযোগে শাহ আলম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে নবাবগঞ্জ বাজার ও মেডিকেল মোড় এলাকার আরও কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, বাজারে জনপ্রিয় ‘বাওমা’ ব্র্যান্ডের অরিজিনাল মশার কয়েলের নাম ও প্যাকেটের আদল নকল করে ‘বাওমা’ ও ‘বোমা’ নামে কয়েল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শাহ আলম স্টোরে নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বাওমা কয়েলের সহকারী ন্যাশনাল সেলস ম্যানেজার গোলাম মোর্শেদ। তিনি বলেন, নকল বাওমা কয়েলে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যা শিশুসহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব পণ্য ব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে। তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে নকল পণ্যের বিস্তার রোধ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নকল কয়েল ও অন্যান্য ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-35-26-882.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-30-55-984.jpg)




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-05_22-35-44-662.jpg)






