সর্বশেষ
সর্বশেষ

Day: October 31, 2026

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ | সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা জোরদারে সোনালী ব্যাংক পিএলসির শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে দিনব্যাপী সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ‘টপ ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস ওয়ার্কশপ অন সাইবার সিকিউরিটি গভর্ন্যান্স’ শীর্ষক কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সাইবারফক্স ট্রেইন কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করে। কর্মশালায় সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরিপালন বিষয়ে আলোচনা করা হয়। ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিতে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত ভূমিকার ওপরও জোর দেওয়া হয়। সোনালী ব্যাংক পিএলসি জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিতে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। Ref. BSS

Read More »

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত

জালাল উদ্দীন, রংপুর / The Legalvoice24 Media _ ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও মনোজ্ঞ ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত | শনিবার (31 October 2026) সন্ধ্যা ৬টায় নগরীর টাউন হল চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ভাওয়াইয়া একাডেমি, রংপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Member of Parliament ও ভাওয়াইয়া একাডেমি, চেয়ারম্যান অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী। প্রধান বক্তা ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ বেতার রংপুরের পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া একাডেমি, রংপুরের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হারুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খ. ম. আলী সম্রাট। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের জীবন, কর্ম ও সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আব্বাসউদ্দীন আহমদ ভাওয়াইয়া গানকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কালজয়ী গান ও সংগীতসাধনা বাংলা লোকসংগীতের অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে ভাওয়াইয়া গানের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ ভাওয়াইয়া সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Read More »