সর্বশেষ
সর্বশেষ

আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত

জালাল উদ্দীন, রংপুর / The Legalvoice24 Media _

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও মনোজ্ঞ ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত |
শনিবার (31 October 2026) সন্ধ্যা ৬টায় নগরীর টাউন হল চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ভাওয়াইয়া একাডেমি, রংপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
Member of Parliament ও ভাওয়াইয়া একাডেমি, চেয়ারম্যান অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।

প্রধান বক্তা ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ বেতার রংপুরের পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া একাডেমি, রংপুরের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হারুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খ. ম. আলী সম্রাট।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন

আলোচনা সভায় বক্তারা ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের জীবন, কর্ম ও সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আব্বাসউদ্দীন আহমদ ভাওয়াইয়া গানকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কালজয়ী গান ও সংগীতসাধনা বাংলা লোকসংগীতের অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে ভাওয়াইয়া গানের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ ভাওয়াইয়া সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]