জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি /
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী যুব মেলার উদ্বোধন, আলোচনা সভা এবং বিভিন্ন খামারি ও উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করা হয়। রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আব্দুল ফারুক। এ সময় যুব সংগঠক মাহমুদা বেগম শরিফা ও হানিফ আলী বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে রংপুরের বিভিন্ন এলাকার খামারি ও উদ্যোক্তাদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ঋণের চেক বিতরণ করা হয়।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-01_18-07-43-147.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-30_20-15-29-491.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_20-20-28-554.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-29_17-25-01-253.jpg)






