সর্বশেষ
সর্বশেষ

Day: November 5, 2026

রংপুর জেলা ও মহানগর জামায়াতের আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি: রংপুর জেলা ও মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত আমীরদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। অনুষ্ঠানে রংপুর জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক। অন্যদিকে, রংপুর মহানগর জামায়াতের আমীর হিসেবে পুনর্র্নিবাচিত হয়ে শপথ নেন এ টি এম আজম খান।বিদায়ী বক্তব্যে দীর্ঘ ছয় বছর জেলা আমীরের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী সংগঠন ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “দীর্ঘ ছয় বছরের দায়িত্ব পালনকালে কারও সঙ্গে খারাপ আচরণ করে থাকলে বা মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।” দলীয় সিদ্ধান্তের কারণে কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি নিজের শারীরিক সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন। জেলা আমির ও মহানগর আমীরের শপথ পাঠ করানোর শেষে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী অহংকার করে নয়, বরং অগণিত নেতাকর্মীদের মহান ত্যাগের মাধ্যমে আজ এই অবস্থানে এসেছে। আমরা সেই ত্যাগের ফল ভোগ করছি।” সংগঠনিক শৃঙ্খলা ও সংবিধান মেনে চলার ওপর কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “ত্যাগের আদর্শ ও উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণেই কুমিল্লার মতো মহানগরীর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কুমিল্লার এই একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে সারাদেশের জামায়াতকে সতর্ক করা হয়েছে। সকল জেলা আমীরকে সংগঠনের সংবিধান অক্ষরে অক্ষরে মেনে দায়িত্ব পালন করতে হবে।” অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারি অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর সেক্রেটারী কেএম আনোয়ারুল হক কাজল, এ্যসিস্টেন্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট কাওছার আলী, জেলা ও মহানগরের বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।#

Read More »

আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

খুলনা, ৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন। আজ বিকেল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী অনলাইনেও সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরেরও উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি শ্রেণিতে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়ামে পৌঁছলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। শিশু-কিশোররা তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাত নেড়ে তাঁর শুভেচ্ছা জানান। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে, মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছিল। দ্বিতীয় আসরে নতুন কুঁড়ির এই কর্মসূচিতে খুলনায় ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করতে চায় সরকার। বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। Ref . BSS

Read More »

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শক্ষার্থীকে মার-ধর ও টাকা ছিন-তাইয়ের ঘটনায় তিনজনকে গ্রে-প্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শক্ষার্থীকে মার-ধর ও টাকা ছিন-তাইয়ের ঘটনায় তিনজনকে গ্রে-প্তার জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটকে রেখে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে মুরাদ হাসান মুহিদ (২৫), দক্ষিণ বাবুখা এলাকার নুর মোহাম্মদ বাংটুর ছেলে নুর জামাল ইসলাম (২৭) এবং খামার মোড়ের শান্তিবাগ এলাকার ফারুক মিয়ার ছেলে রতন মিয়া (২৮)।পুলিশ জানায়, গ্রেপ্তার মুরাদ হাসান মুহিদের বিরুদ্ধে ছুরিসহ মোট নয়টি মামলা রয়েছে। নুর জামাল ইসলাম মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার সাজা ভোগ করেছেন। অন্যদিকে রতন মিয়ার বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। পুলিশের ভাষ্য, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত। এরআগে গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমন হালদার লালবাগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাকে আটকে রেখে প্রায় দুই ঘণ্টা মারধর ও নির্যাতন করা হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক টাকা হাতিয়ে নেয় আটককৃতরা। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে সন্ধ্যায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন। এরপর প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরাহ অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে স্থানীয়দের অভিযোগ, নগরীর লালবাগ ও কেডিসি এলাকা মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এসব এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সন্ধ্যার পর চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

Read More »