জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা ও মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত আমীরদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে রংপুর জেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক। অন্যদিকে, রংপুর মহানগর জামায়াতের আমীর হিসেবে পুনর্র্নিবাচিত হয়ে শপথ নেন এ টি এম আজম খান।বিদায়ী বক্তব্যে দীর্ঘ ছয় বছর জেলা আমীরের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী সংগঠন ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “দীর্ঘ ছয় বছরের দায়িত্ব পালনকালে কারও সঙ্গে খারাপ আচরণ করে থাকলে বা মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।” দলীয় সিদ্ধান্তের কারণে কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি নিজের শারীরিক সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন। জেলা আমির ও মহানগর আমীরের শপথ পাঠ করানোর শেষে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী অহংকার করে নয়, বরং অগণিত নেতাকর্মীদের মহান ত্যাগের মাধ্যমে আজ এই অবস্থানে এসেছে। আমরা সেই ত্যাগের ফল ভোগ করছি।” সংগঠনিক শৃঙ্খলা ও সংবিধান মেনে চলার ওপর কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “ত্যাগের আদর্শ ও উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণেই কুমিল্লার মতো মহানগরীর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কুমিল্লার এই একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে সারাদেশের জামায়াতকে সতর্ক করা হয়েছে। সকল জেলা আমীরকে সংগঠনের সংবিধান অক্ষরে অক্ষরে মেনে দায়িত্ব পালন করতে হবে।” অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারি অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর সেক্রেটারী কেএম আনোয়ারুল হক কাজল, এ্যসিস্টেন্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট কাওছার আলী, জেলা ও মহানগরের বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।#


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-05_18-06-33-987.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-04_20-11-38-783.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-04_19-16-06-096.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-04_17-45-41-380.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-03_19-23-26-204.jpg)






