সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জলাল উদ্দিন, রংপুর প্রতিনিধি :

আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিপিএম মহাদয়ের উদ্যোগ এবং রংপুর রেঞ্জ হেডকোয়াটার্স ও রংপুর জেলা পুলিশের আয়োজনে রংপুর বিভাগীয় পর্যায়ের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬, রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল (০৪ নভেম্বর) বুধবার বিকাল ৩ টায় রংপুর জেলা পুলিশ লাইন মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম। খেলায় বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা দল ও রানারআপ হয় রংপুর জেলা দল এবং খেলায় নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট জেলা দল ও রানার আপ হয় রংপুর জেলা দল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুরের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রশিদ পিপিএম সেবা, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. যেদান আল মুসা সহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারগন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]