সর্বশেষ
সর্বশেষ

Day: November 12, 2026

আইইবি রংপুর কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত

আইইবি রংপুর কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ ”প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুর নগরীর আরকে রোডে অবস্থিত আইইবি রংপুর কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০১ জন। দুটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী এবং সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ফর রংপুর পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোছাব্বেরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির কাউন্সিল মেম্বার প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আইইবির এ নির্বাচন সারা দেশে মোট ১৮টি কেন্দ্র ও ২৫টি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

Read More »