রংপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
রংপুরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় পরশুরাম থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গঙ্গাচড়া রোডের নিয়ামত পান্ডারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক আব্দুল মান্নানের মাংসের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে স্বপনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মনকশা গ্রামের মোঃ জোনাব আলীর ছেলে। তাঁর মায়ের নাম মোছা. হাফেজা বেগম।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_19-01-00-177.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_18-41-51-869.jpg)




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-10_20-13-38-279.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-10_20-00-39-597.jpg)





