সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

রংপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

জালাল উদ্দীন, রংপুর :

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের উদ্যোগে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর উচ্চ বিদ্যালয়, আল ফালাহ ইনস্টিটিউট, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়, রংপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও আলহেরা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন রংপুর জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. এনায়েত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক আমিমুল এহসান ও আজাদুল হক এবং মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিশাত তাছনিম ইমু।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ পল্লব কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির রংপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]