সর্বশেষ
সর্বশেষ

Day: November 17, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট / অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাতের সুযোগ পান তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেক হেইট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ ও ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পিএমও / ইউএনবি //

Read More »

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

সিনিয়র রির্পোটর / ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ – পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান। মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

Read More »

Dr. Md. Saimum Parvez Outlines Three Priorities for Bangladesh at Mangrove Alliance for Climate Ministerial Meeting

Dr. Md. Saimum Parvez Outlines Three Priorities for Bangladesh at Mangrove Alliance for Climate Ministerial Meeting Antalya (Turkiye), 17 November: Dr. Md. Saimum Parvez, Special Assistant to the Prime Minister on Environment, Forest and Climate Change, has called for stronger international cooperation on mangrove restoration, blue carbon monitoring, and the development of joint projects eligible for climate finance. Representing Bangladesh at the Fourth Ministerial Meeting of the Mangrove Alliance for Climate (MAC), held on today on the sidelines of COP31 in Antalya, Turkiye, Dr. Parvez presented these proposals. The meeting, convened by the United Arab Emirates (UAE), brought together ministers, senior government officials and representatives from various countries. Co-led by the UAE and Indonesia, the Alliance works to address climate change through mangrove conservation and restoration. According to official information published by Indonesia in January 2026, the Alliance has 47 member countries. Highlighting the importance of the Sundarbans, the world’s largest contiguous mangrove forest spanning Bangladesh and India, he noted that the forest helps reduce the impacts of storm surges, provides breeding and nursery habitats for fish, and stores carbon in trees and soils. He stressed that the health of the Sundarbans is closely linked to the safety of homes and the income security of coastal households. Dr. Md. Parvez highlighted the nationwide programme to plant 250 million trees over five years under the leadership of Prime Minister Tarique Rahman. He emphasised the importance of conserving existing coastal mangroves, supporting natural regeneration, and planting native species in suitable locations. He noted that integrating canal rehabilitation with coastal protection initiatives would improve drainage, strengthen the protection of settlements, and enhance coastal livelihoods. On climate finance, Dr. Parvez highlighted initiatives to establish a National Climate Finance Committee chaired by the Prime Minister and to strengthen the Bangladesh Climate Change Trust. He informed the meeting that Bangladesh has been selected to prepare an investment plan under the Climate Investment Funds ARISE programme, with a view to seeking up to USD 30 million in financing. The investment plan will prioritise coastal protection, mangrove restoration and climate-resilient livelihoods. Dr. Md. Parvez proposed three priority areas for cooperation under the Alliance. First, facilitating the exchange of practical, field-level experiences among mangrove restoration teams and local communities. Second, developing harmonised methodologies for forest restoration, coastal protection and blue carbon monitoring. Third, preparing bankable joint projects involving two or more member countries. -2- Referring to Bangladesh’s national carbon market framework currently under development and its planned national registry, he observed that carbon credits could provide financing for long-term forest management if mangrove restoration delivers additional, durable and independently verifiable carbon benefits. He stressed the importance of preventing double counting and ensuring the equitable sharing of benefits with coastal communities. Dr. Parvez expressed Bangladesh’s interest in working with interested member countries to develop and implement initial joint projects. The meeting was also attended by Dr. Amna bint Abdullah Al Dahak Al Shamsi, Minister of Climate Change and Environment of the United Arab Emirates; Diaz Faisal Malik Hendropriyono, Deputy Minister of Environment of Indonesia; Thoriq Ibrahim, Minister of Environment of the Maldives; and Ambassador Willem van de Voorde, Special Envoy for Climate and Environment of Belgium, along with ministers, senior officials and representatives from various countries.

Read More »

আইইবি রংপুর কেন্দ্রের সম্মানিত সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাকিউল আলম

আইইবি রংপুর কেন্দ্রের সম্মানিত সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাকিউল আলম জালাল উদ্দীন, রংপুর : রংপুর , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের আয়োজনে ২০২৬ থেকে ২০২৮ দ্বি বার্ষিক নির্বাচনে সম্মানীয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম। গত ১২ নভেম্বর রংপুর নগরীর আরকে রোডে অবস্থিত আইইবি রংপুর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬৭ জন। এরমধ্যে ১৩৭টি ভোট কাস্ট হয়েছে। ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোছাব্বেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির কাউন্সিল মেম্বার প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ।

Read More »

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাতটি প্রস্তাব অনুমোদন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাতটি প্রস্তাব অনুমোদন ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর): আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২২তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৭ (সাত) টি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী’ থানা স্হাপন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ১৮ (আঠারো) টি ইউনিয়নের মধ্য হতে ৭ (সাত) টি ইউনিয়ন যথা: সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী,ঢেমুশিয়া, কোনাখালী,পূর্ব বড় ভেওলা এবং ভেওলা মানিকচর-এর সমন্বয়ে ‘মাতামুহুরী’ থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নং উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নং হাজিরপাড়া মৌজায় স্থাপন। জনস্বার্থ, প্রশাসনিক সুবিধা, সেবার সহজপ্রাপ্যতা, পরিসংখ্যানভিত্তিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি উপজেলা ব্যবস্থাপনার বিষয় বিবেচনায় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নং উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নং হাজিরপাড়া মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নং ‘দক্ষিণ বাঙ্গরা’ মৌজায় স্থাপন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে স্থানীয় জনগণের চাহিদা প্রেক্ষিতে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নং ‘দক্ষিণ বাঙ্গরা’ মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন মোকামতলা পৌরসভা গঠন। বগুড়া জেলার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লক্ষিপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া মৌজার সমন্বয়ে মোকামতলা পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’ এর নামের সাথে সামঞ্জস্য রেখে নতুন উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর পৌরসভা গঠন। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ১ নং নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী; এবং ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার সমন্বয়ে জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন। বগুড়া জেলার শিবগঞ্জ থানার ১২টি ইউনিয়ন মধ্যে ৫টি ইউনিয়ন যথা: ময়দানহাট্টা,শিবগঞ্জ সদর (আংশিক),দেউলি, সৈয়দপুর, এবং মোকামতলা-এর সমন্বয়ে ‘মোকামতলা থানা’ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

Read More »

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী ঢাকা, ১ অগ্রহায়ন (১৬ নভেম্বর): দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। মন্ত্রী আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৯টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এতে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ৯টি মাইক্রোবাসের মধ্যে ৬টি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া, ২টি দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়বে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরো জোরদার হবে। উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এসময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব মোঃ সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন প

Read More »

আজ থেকে ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

আজ থেকে ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু ঢাকা, ১ অগ্রহায়ন (১৬ নভেম্বর): ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। এ বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূরণ হওয়ার সাথে সাথে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এছাড়া, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধমে উল্লেখিত তথ্যসমূহ জানানো হয়েছে

Read More »

দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু

দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর): দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। আজ কমিশনে পাঁচটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন। দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনতে কাজ করছে কমিশন আজকের শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।

Read More »