সর্বশেষ
সর্বশেষ

ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক /
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ –

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘Global Fair Pay Foundation & London Tea Exchange’ এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমান এর নেতৃত্বে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদল।

আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশী জনগণের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার বিষয়েও কথা বলেন।

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশীরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তারা আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিকভাবে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিকমানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের রয়েছে বিশেষ তাৎপর্য; বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকেই এখনও শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্য-পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]