সর্বশেষ
সর্বশেষ

লায়ন্স ক্লাব অব রংপুুরের উদ্যোগে ডায়ালাইসিস রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধিঃ

রংপুর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে চলমান অক্টোবর সেবা পক্ষের ৩য় দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ইউনিটে ডায়ালাইসিস রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। গতকাল শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ইউনিটে ডায়ালাইসিস রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ মাহামুদ এলাহী বিপ্লব, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া অক্টোবর সেবাপক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ১৫ দিন ব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Sunday, 4th October, 2026
23th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:36 AM
সূর্যোদয়6:51 AM
যোহর12:47 PM
আসর4:11 PM
মাগরিব6:44 PM
ইশা7:59 PM