জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর – ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে লায়ন্স অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, গভর্নিং বডির সভাপতি লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি লায়ন নাসরিন হক ববি এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলাম বাবু এমজেএফ, পরিচালক জেবুন্নেছা জেবিন, শিক্ষানুরাগী সদস্য তানজেউর রহমান, গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহিন পারভেজ এমজেএফসহ অন্যান্য লায়ন সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না; তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগান, মূল্যবোধ গড়ে তোলেন এবং দায়িত্বশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পথ দেখান। একটি উন্নত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবর্তনশীল বিশ্বের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের দক্ষতা, সৃজনশীলতা ও পেশাগত উৎকর্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শিক্ষকতার মহান পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষকদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সুন্দর, মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-35-26-882.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-30-55-984.jpg)




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-05_22-35-44-662.jpg)






