সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ক্যান্সার রোগীকে লায়ন্স ক্লাবের আর্থিক সহায়তা

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’ উপলক্ষে রংপুরে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক রোড সংলগ্ন প্রাইম কেয়ার হাসপাতালে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্সার রোগীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন লায়ন মো. এনামুল হক সোহেল, এমজেএফ। তিনি কনভেনশন কো-চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন-হেডকোয়ার্টার এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন অক্টোবর সেবা পক্ষ-২০২৬-এর চেয়ারম্যান ও নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর একেএম বানিউল আদম বাবু, এমজেএফ; লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন, এমজেএফ; ট্রেজারার উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি; ক্লাব পরিচালক মো. শাহীন পারভেজ, এমজেএফ এবং ক্লাব পরিচালক লায়ন মো. অনিন্দ আউয়াল। এছাড়াও লিও ক্লাব অব রংপুর সেন্ট্রালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’ উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যান্সার রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Wednesday, 7th October, 2026
26th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:37 AM
সূর্যোদয়6:52 AM
যোহর12:47 PM
আসর4:09 PM
মাগরিব6:41 PM
ইশা7:56 PM