সর্বশেষ
সর্বশেষ

Day: January 2, 2023

নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে ঢাকা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। তিনি বলেন, নতুন বই শিশুদের কাছে পরম প্রাপ্তি। নতুন বই শিশুকে বিমুগ্ধ ও বিমোহিত করে, বইয়ের ঘ্রাণ শিশুকে বিভোর করে। নতুন বইয়ের পৃষ্ঠা শিশুকে কৌতুহলী করে তোলে। শিশুর মনোজগতের এ আবেগকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শতভাগ নতুন পাঠ্যবই প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেন, শিশুদের মাঝে পাঠ্যবইকে আরও চিত্তাকর্ষক করে তোলার জন্য ২০১২ সাল হতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের পাঠ্যপুস্তক চাররঙের আকর্ষণীয় মুদ্রণ ও বাঁধাই করে শিশুদের মাঝে বিতরণ করা হচ্ছে। শিখন-শেখানো কার্যক্রমে ব্ল্যান্ডেড এপ্রোস প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উৎসবের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে ২০১০ সাল থেকে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার যে মহতী যাত্রার সূচনা হয়েছিলো আজ তা যুগ পেরিয়ে যুগান্তরে পদার্পণ করেছে। এটি এখন বর্ণিল বই উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে এ উৎসবের সৌরভ ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। ২০২৩ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি, ১৯ লাখ, ৮৪ হাজার, ৮২৩ জন শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। প্রাক প্রাথমিক স্তরে ৬৬ লাখ ২৯ হাজার ৮৪টি আমার বই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রা-প্রাথমিক এবং ১ম, ২য় ও ৩য় শ্রেণির সর্বমোট ২লাখ, ১২ হাজার ১৭৭টি পাঠ্য পুস্তক বিতরণ করা হবে। আজকের অনুষ্ঠানে যে বই বিতরণ করা হয়েছে এটি প্রতীকী; যার ফলে সবার হাতে সব বই পৌঁছুবে না। প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব স্কুল থেকে বই প্রদান করা হবে। অনুষ্ঠানে রাজধানীর ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয় হয় এবং ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ৫ (পাঁচ) সদস্য; যারা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন তাদের সংবর্ধনা দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Read More »

সচিব পদে ২ কর্মকর্তার পদোন্নতি

সচিব পদে ২ কর্মকর্তার পদোন্নতি সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দুজন অতিরিক্ত সচিবকে সচিব দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এ শনিবার (৩১ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। সচিব পদে পদোন্নতি পাওয়া দুই জন হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. মহিউদ্দিন আহমেদ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকী। এর মধ্যে ড. মহিউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং এ কে এম শামিসুল হক ছিদ্দিকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এম আব্দুস সালামকে সিনিয়র সচিব করা হয়েছে। সেই সঙ্গে দুই সচিবের দফতর বদল করা হয়েছে। তারা হলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান।

Read More »