সর্বশেষ
সর্বশেষ

Day: January 30, 2023

ছাত্রাবস্থায়ই সহকরী জজ নিয়োগ পরিক্ষায় প্রথম হয়েছি

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল। সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. আশিক-উজ-জামান। তাঁর সঙ্গে কথা বলেছেন ছিদরাতুল মুনতাহা পরীক্ষায় প্রথম হয়ে গেলেন। কেমন লাগছে? সারা বাংলাদেশে প্রথম হওয়ার অনুভূতি আসলেই অন্যরকম। আমি অনেক খুশি। তবে প্রথম হয়েছি, সন্তুষ্টির কারণ শুধু এটা নয়; মা-বাবাকে খুশি করতে পেরেছি, শিক্ষকেরা আমাকে নিয়ে গর্ব করছেন—এটাই বড় আনন্দ। আপনার স্কুল-কলেজ কোথায় ছিল? আমার জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালাভীর গ্রামে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দিয়েছি রংপুর ক্যাডেট কলেজ থেকে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হই। এখন স্নাতকোত্তর করছি। স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই এত প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় ভালো ফল পেয়ে গেলেন। এটা কীভাবে সম্ভব হলো? আপনি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রীতিটা দেখেন, দেখবেন প্রতি বছরই এখান থেকে বিজেএস পরীক্ষায় অনেকেই ভালো ফল পাচ্ছেন। গত তিন বছরে আমাদের এখান থেকেই প্রথম হচ্ছেন। এর আগের বছর যিনি প্রথম হয়েছেন, তিনি আমার এক ব্যাচ সিনিয়র। তিনিও কিন্তু মাস্টার্স করার সময়ই বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, পড়াশোনা শেষ করার পর বাসা থেকে চাকরি পাওয়ার একটা চাপ থাকে, যেটা আমাকে পেতে হলো না, যেহেতু ছাত্রাবস্থায়ই একটা সরকারি ফার্স্ট ক্লাস চাকরি আমি পেয়ে গেছি। এটাও একটা স্বস্তির জায়গা। ছোটবেলায় কি বিচারক হওয়ার ইচ্ছাই ছিল? ইচ্ছা ছিল পাইলট হব। সবার ছোটবেলায় যেমনটা থাকে। ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর সবারই একটা ইচ্ছা থাকে, সামরিক বাহিনীতে যাবে। আমারও ছিল। কিন্তু সেখানে আমার হয়নি। কারণ, যে উচ্চতা লাগে, সেটা আমার ছিল না। চোখেও সমস্যা ছিল। পরে প্রকৌশল আর আইন, এই দুটো লক্ষ্য সামনে রেখে পড়ালেখা করেছি। প্রস্তুতি শুরু করেছিলেন কবে থেকে? স্নাতকের প্রথম বর্ষ থেকেই শুরু করে দিয়েছিলাম। আপনি যদি জুডিশিয়ারির সিলেবাস দেখেন এবং আইন বিভাগের পাঠ্যক্রম দেখেন, তাহলে দেখবেন যে জুডিশিয়ারির সিলেবাসে যা আছে, পাঠ্যক্রমে তার চেয়ে অনেক বেশি আছে। স্নাতকের প্রতি বছরই দেখা যায়, দু-তিনটা জুডিশিয়ারি কোর্স থাকে। সঙ্গে বাড়তি বিষয়ও থাকে। শিক্ষার্থীরা যেন অন্যান্য পেশায়ও যেতে পারেন, সেভাবেই পাঠ্যক্রমটা সাজানো। প্রথম বর্ষ থেকে আমি একাডেমিক পড়াশোনাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, যেন একাডেমিক রেজাল্টটা ভালো হয়। পাঠ্যক্রমে কিছু বিষয় যেহেতু জুডিশিয়ারিতেও আছে, সেহেতু আমি জানতাম যে এগুলো পরে বেশি কাজে লাগবে। তাই সেসব পড়তে গিয়ে আমার পরীক্ষার প্রস্তুতিও হয়ে গেছে। স্নাতক শেষের পর আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি স্নাতকের পড়াটা ভালোভাবে পড়লেই জুডিশিয়ারির প্রস্তুতি হয়ে যায়। তবে যে ৪০ শতাংশ নম্বর সাধারণ বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত) থাকে, সেগুলো তো আর বিভাগে পড়ানো হয় না। সেগুলো নিজে থেকে পড়তে হয়। তাহলে তো স্নাতকেও আপনার ফল ভালো থাকার কথা। হ্যাঁ, আমি অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। আপনার এই সাফল্যে শিক্ষক, বন্ধুবান্ধব কী বলছে? আমাদের বিভাগের ধারাটা ধরে রাখতে পেরেছি, তাই শিক্ষকেরা খুব খুশি। আমিও তাঁদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তাঁরাই আমাকে নির্দেশনা দিয়েছেন। বন্ধুদেরও প্রত্যাশা ছিল, জুডিশিয়ারি পরীক্ষায় আমি ভালো করব। এ জন্য তাঁরা আমাকে সব সময় উৎসাহ দিতেন। ভবিষ্যতে যাঁরা জুডিশিয়ারি পরীক্ষা দেবেন, তাঁদের কোনো পরামর্শ দিতে চান? যেমনটা আগে বলছিলাম, প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনাটাকে গুরুত্ব দিতে হবে। একাডেমিক পড়ায় গুরুত্ব দিলেই জুডিশিয়ারির পড়াশোনা অনেকটাই হয়ে যায়। কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে। দুদিন অনেক পড়লেন, তারপর চার-পাঁচ দিন পড়ালেখা করলেন না, এমন হলে হবে না। পাশাপাশি সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে হবে। তথ্য সুত্রে.

Read More »

রংপুরে ৪ দফা দাবিতে ট্রাক মালিক- শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে ৪ দফা দাবিতে রংপুর জেলা ট্রাক মালিক সমিতি ও রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার (৩০ জানুয়ারী ) নগরীর সিওবাজারে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন রংপুর জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি খতিবার রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, রংপুর জেলা ট্রাকা শ্রকিম ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সিঃ সহ সভাপতি আশরফি আলী। এ সময় রংপুর জেলা ট্রাকা শ্রকিম ইউনিয়নের কোষাধক্ষ কামরুজ্জামান ফারুখ, সড়ক সম্পাদক বাদশা, অফিস সচিব সঞ্জু, শ্রমিক নেতা সাইদ, সোনা সহ শতশত শ্রমিকগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকদের ৪ দফা দাবি, উত্তোলন পয়েন্ট সমুহে ব্যাবস্থা গ্রহন না করে লোকাল ট্রাক দাড়া ইট,বালু, ভিটি, মাটি, পরিবহন কালে গাড়ী বা শ্রমিকদের বিরুদ্ধে মামলা, জেল-জরিমানা বন্ধ, সহ মালিক শ্রমিক হয়রানী বন্ধ করতে হবে। কাগজপত্র চেকিং করার নামে সড়ক -মহাসড়কে যত্র-তত্র গাড়ী আটক করে পুুলিশ বা সার্জেন্ট কতৃক হয়রানী বন্ধ করতে হবে। বাহিরের জেলা থেকে কন্ট্রাক কিংবা ভাড়াকৃত ডাম্পার নিয়ে এসে রংপুরে লোকাল মালামাল পরিবহন বন্ধ করতে হবে। সু -শৃঙ্খলভাবে ট্রাক পার্কিং সহ সড়ক দুর্ঘটনায় রোধকল্পে অনতি বিলম্বে সরকারী ভাবে রংপুর জেলায় যুগোপযোগী আধুসিক মানের ট্রাক টার্মিনাল নির্মানের ব্যবস্থা গ্রহন করতে হবে।

Read More »

দোকান কর্মচারীসহ ৪০০ শীতার্তদের পাশে হ্যাল্পিং হ্যান্ড ফাউন্ডেশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মহানগরীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। দোকান কর্মচারীদেরসহ নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ ৪০০ মানুষের হাতে উষ্ণতার উপহার তুলে দিয়েছে সংগঠনটি। রোববার (২৯ জানুয়ারি) রাতে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান জীবন রায়হান, ব্যবস্থাপনা পরিচালক জয়িতা হক জিমি, সাংবাদিক ও সংগঠক ফরহাদুজ্জামান ফারুক, মহানগর দোকান কমচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের কোষাধ্যক্ষ পিযুস দাস, সংগঠক দুলাল মিয়া প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিটন পারভেজ মান্না। এসময় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জয়িতা হক জিমি বলেন, আজ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্ত ও দোকান কর্মচারীদের পাশে এগিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি যদি সবাই সবার জায়গা থেকে সামর্থ্য থেকে চেষ্টা করে তাহলে সমাজে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে মানুষের জন্য যে ব্রত নিয়ে কাজ করার চেষ্টা করছে, তা আগামীতেও অব্যাহত থাকবে। সেবামূলক এই সংগঠন শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জানিয়ে চেয়ারম্যান জীবন রায়হান বলেন, আজ হয়ত আমি আমার ফাউন্ডেশনের উদ্যোগে ছোট পরিসরে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু কথা দিচ্ছি আল্লাহ সহায় হলে আমি আমৃত্যু সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাবো। আজ শীতবস্ত্র তুলে দিচ্ছি, এরআগে করোনাকালীন সময় থেকে শুরু করে রমজান, সেহরিতে উন্নতমানের খাবার বিতরণ করেছি। বিভিন্ন দুর্যোগে সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি বিশ্বাস করি মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাও একটা ইবাদত। শীতবস্ত্র বিতরণ এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সদস্য হিমেল, সেলিম রেজা, আরাফাত ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠানে মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের একশো জনসহ নগরীর বিভিন্ন এলাকার আরও ৩০০ জনকে অসহায় দুস্থ মানুষকে উষ্ণ উপহার কম্বল তুলে দেয় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন।

Read More »

রংপুরে এলজিইডির কর্মকর্তা -কর্মচারীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানির উপর জনৈক সাহাবুউদ্দিনের নেতৃত্বে ঠিকাদার নামধারী ১০/১২ জন একটি সন্ত্রাসী দলের হামলার প্রতিবাদে ও হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধ করেন রংপুরে এলজিইডির কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। গতকাল সোমবার (৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় রংপুর এলজিইডি ভবনের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, রংপুর বিভাগরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন, রংপুর কর আঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোঃ তৌফিক হাসান সহ অন্যান্য প্রকৌশলীগণ। মানববন্ধনে বক্তারা বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানিকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলজিইডি রংপুরের প্রকৌশলী সমাজের পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জনানো হয়।

Read More »

৬ উপ-নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতীয় সংসদের ৬ টি শূন্য আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বুধবার (১ ফেব্রুয়ারি) বন্ধ রাখা হবে। সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রাণীশংকাইল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলা এবং বগুড়া-৬ আসনের বগুড়া সদর উপজেলায় শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ভোটের দিন নির্বাচনী এলাকাধীন তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বন্ধ রাখার পরামর্শ দেয়া হলো। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের চাঁপাইনবাবগঞ্জ সদর এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জ উপজেলায় ভোটের দিন নির্বাচনী এলাকাধীন তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন সকল ব্যাংকের শাখা বা উপশাখায় সাধারণ ছুটি ষোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Read More »

আওয়ামী লীগ শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দিবেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’ প্রধানমন্ত্রী আজ সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দ্বারা সম্পাদিত ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনা পার্কস্থ রমনার বটমূলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং মধ্যম আয়ের লোকদের জন্য রাজধানীর মিরপুরে ১০৪০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণসহ এই ১১টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং ‘তারা এটা করেছে শুধু এ কারণেই যে, আমরা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ‘কাজেই দেশ ও দেশের জনগণের জন্য আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ববোধ থেকেই দেশ চালিয়ে যাচ্ছি।’ সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা ই-গভার্নেন্স চালু করবো, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করবো। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নে তাঁর সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটা করা সম্ভব হয়েছে একারনেই যে, দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন শুধু আর্থ-সামাজিক উন্নয়নই নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে সক্ষম দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে তাঁর সরকার ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে ্উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটা নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয়, তার নিশ্চয়তা রেখেই সরকার প্রকল্প গ্রহণ করে এবং তা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে যাতে একটা স্বাচ্ছন্দ বোধ আসে তার ব্যবস্থাও করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তৃতা করেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সচিব কাজী ওয়াছি উদ্দিন। অনুষ্ঠানে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকার প্রধান বলেন, তাঁর সরকারের উন্নয়ন কেবল রাজধানী কেন্দ্রিক নয়, বরং একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত ছিল। সারাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড সেবা বা ইন্টারনেট কানেকশন পৌঁছে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপন করে আমরা স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছি। তাছাড়া ’৯৬ সালে যে বিদ্যুৎ পেয়েছিলাম মাত্র ১৬শ’ মেগাওয়াট তাকে ৪ হাজার ৩শ’ মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করার পর ২০০৯ সালে ক্ষমতায় এসে দেখি তা আবার ৩ হাজারে (মে.ও.) নেমে গেছে। সেখান থেকে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেকটি ঘরকে আমরা বিদ্যুতের আলোয় আলোকিত করতে পেরেছি। প্রায় ২৪ হাজার মে. ও. বিদ্যুৎ উৎপাদন করে তা মানুষকে দেয়ার সক্ষমতা অর্জন করেছি। পাশাপাশি মাথাপিছু আয় ২ হাজার ৮শ’ ২৪ মার্কিন ডলারে উন্নীত করেছি। প্রধানমন্ত্রী এ সময় করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশনের প্রেক্ষিতে বিদুৎ, পানি ও জ¦ালানির ব্যবহারে সকলকে সাশ্রয়ী হবার জন্য তাঁর আহবান পুণর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইংল্যান্ডে প্রায় দেড়শ’ ভাগ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এমন অবস্থা ইউরোপের বিভিন্ন দেশে। কাজেই এখানেও আমি সবাইকে অনুরোধ করবো বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাই আবার একটু সাশ্রয়ী হবেন। দীর্ঘস্থায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালে বিশ্ব সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করবে বলে আন্তর্জাতিক সংস্থাগুলির পূর্বাভাস উল্লেখ করে তিনি দেশবাসীর উদ্দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর এবং প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার আহবানও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের খাবার উৎপাদন বাড়াই তবে অর্থনৈতিক মন্দা আমাদের আঘাত করতে সক্ষম হবে না।’ প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেনের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও তাঁর সরকারের বাস্তব সম্মত ও সমেয়োপযোগী উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি এখনও জিডিপিতে গড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সফলভাবে চলছে। শেখ হাসিনা রাজধানী বাসীর অতীতের পানির কষ্টের কথা স্ম্রণ করিয়ে দিয়ে বলেন, ঢাকা শহরে সুপেয় পানির বড় অভাব ছিল। আওয়ামী লীগ সরকারের সময়েই আমরা রাজধানীর সায়েদাবাদ ১,২ ও ৩ সহ বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো করে দিয়েছি। কাজেই পানির ব্যবহারেও সবাইকে সাশ্রয়ী হতে হবে।

Read More »

জাপান বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী

জাপান বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী নাইম আহমেদ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাপান বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেছে। ঢাকায় নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি আজ রোববার বাংলাদেশ সচিবালয়স্থ বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানিয়েছেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, জাপান সরকার বাংলাদেশকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরত্ব দিয়ে থাকে। আগামী ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের পর জাপান বাংলাদেশের পাশে থাকবে। এখানে জাপানের অনেক বিনিয়োগ আছে- উল্লেখ করে তিনি বলেন, জাপান বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতেও আগ্রহী। জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের জন্য করনীয় ঠিক করতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করছে। বাংলাদেশও একই ধরনের দক্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ গঠন করলে কাজ অনেক সহজ হবে। এতে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধি থাকবে। যাতে করে এ বিষয়ে সঠিকভাবে এগিয়ে যাওয়া যায়। ইয়োমা কিমিনোরি এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ সঠিক সময়েই এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাপানের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাণিজ্যমন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি জাপানকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে অভিহিত করে বলেন, বাংলাদেশের সাথে জাপানের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বেশ ক’টি অর্থনৈতিক জোনের কাজ এখন শেষ পর্যায়ে। জাপানও এখানে বিনিয়োগ করেছে। তিনি বলেন, ‘জাপানের কাছ থেকে আরও বড় ধরনের বিনিয়োগ আশা করে বাংলাদেশ। আগামী ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। তখন বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা পেতে পিটিএ বা এফটিএ’র মতো বাণিজ্য চুক্তি করার জন্য আমরা কাজ করছি। তখন বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিষয়ে জাপানের সাথে আলাপ-আলোচনা ও দক্ষ ন্যাগোসিয়েশনের সুবিধার্থে একটি জয়েন্ট স্টাডি গ্রুপ কাজ করার জন্য প্রস্তুত।’ টিপু মুনশি বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর এফটিএ বা পিটিএ এর মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে উভয় দেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিযোগ বাড়াতে কাজ করা হবে। জাপান ইতোমধ্যে এ বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে এবং সে মোতাবেক কাজ চলছে। উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সফর বিনিময় করলে বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সিদ্ধান্ত সহজ হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক এ সময় উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন বাণিজ্য সংগঠনকে লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানেও টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Read More »

চট্টগ্রামে প্রকল্প পরিচালক লাঞ্চিত হওয়ার ঘটানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে -স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলাকারী যেই হোক আইন তার নিজের গতিতে চলবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকৌশলীরা ১৫ জন উপস্থিত হয়ে এই দুঃখজনক ঘটনা ও সকলস্তরের প্রকৌশলীদের কষ্টের কথা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী বলেন, আমি ঘটনাটি শুনেই পুলিশ কমিশনার চট্টগ্রাম এর সাথে কথা বলেছি। ইতোমধ্যে এবিষয়ে মামলা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অবশিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা পুলিশের ডিবি শাখা তদারকি করছে। প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এসময় জানান, কাজ না পাওয়ায় গতকাল ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিজ কার্যালয়ে একদল ঠিকাদার প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর একটি দল হামলা করে। প্রকল্প পরিচালকে শারীরিক ভাবে লাঞ্ছিত অফিস ভাঙচুর করে। মন্ত্রী সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে এই অন্যায় কাজের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই সরকারি কর্মকর্তাগণ দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হবেন সেখানেই রাষ্ট্র তার পক্ষে দুর্বৃত্তদেরকে দমন করতে অঙ্গীকারবদ্ধ।

Read More »

সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিইসির আহ্বান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দেশের যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এসময় সিইসি বলেন, গণমাধ্যম সবসময়ই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে। সেসব ঘটনার তথ্য তুলে ধরতে সাংবাদিকরা আরও দায়িত্বশীল থেকে সংবাদ পরিবেশন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আহসান হাবিব ইসি বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সহযোগিতা ও দায়বদ্ধতামূলক তথ্য পরিবেশনে আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যকর্মীরা হলো রাষ্ট্র ও সমাজের দর্পন। নির্বাচন কেন্দ্রিক ঘটনাপ্রবাহ ছাড়া যে কোন বিষয়ে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সেসব বিষয় মাথায় রেখে তিনি বিভ্রান্তিমূলক কোন তথ্য পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। এসময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গণমাধ্যমকর্মীদের প্রতি কমিশনের কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তা ধরিয়ে দেয়ার আহ্বান জানান। একই সাথে ইসি যে কোন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং তথ্য পরিবেশনের আগে তা যাচাই করে নিতে সাংবাদিকদের পরামর্শ দেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, আরএফইডি নির্বাচন ২০২৩ এর নির্বাচন কমিশনার এবং খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, আরএফইডি’র নবনির্বাচিত সভাপতি ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল, সাবেক সাধারণ সম্পাদক কাজী জেবেল, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, রিয়াদুল করিমসহ ইসি বিটে দায়িত্বরত সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। এর আগে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর কার্যনির্বাহী বিদায়ী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে ১৩ সদস্যের নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিটে দায়িত্বরত সাংবাদিকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

Read More »

সাধারণ মানুষ বিচার পেয়েছে ও মানবাধিকার সুরক্ষিত হয়েছে- স্পীকার

স্পীকারের সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, ড. তানিয়া হক, কাওসার আহমেদ এবং সচিব নারায়ণ চন্দ্র সরকার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার অভূতপূর্ব অগ্রগতি, এদেশের জনগণের জীবনমান সুরক্ষায় সরকারের ভূমিকা, চলমান উন্নয়ন কার্যক্রম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবামূলক সরকারের আমলে সাধারণ মানুষ বিচার পেয়েছে ও মানবাধিকার সুরক্ষিত হয়েছে। নারীদের সরক্ষার জন্য পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় সরকার সদা সচেষ্ট। স্পীকার বলেন, শুধু বেঁচে থাকাটাই মানবাধিকার নয়, খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ঔষধ প্রদান, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সারাদেশের মানুষকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ডেল্টাপ্লান ২১০০ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও জনগণের জীবনমান সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইনের আলোকে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারে। জনগণের মানবাধিকারের ওপর ভিত্তি করে গঠন হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। মানবাধিকার সুরক্ষায় কমিশন বিভিন্ন জায়গায় নিয়মিত গণশুনানি করে থাকে। এসময় জাতীয় মানবাধিকার কমিশন ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »