সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ৬ উপ-নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ

৬ উপ-নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

জাতীয় সংসদের ৬ টি শূন্য আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বুধবার (১ ফেব্রুয়ারি) বন্ধ রাখা হবে।

সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এর ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রাণীশংকাইল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলা এবং বগুড়া-৬ আসনের বগুড়া সদর উপজেলায় শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ভোটের দিন নির্বাচনী এলাকাধীন তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বন্ধ রাখার পরামর্শ দেয়া হলো।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের চাঁপাইনবাবগঞ্জ সদর এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জ উপজেলায় ভোটের দিন নির্বাচনী এলাকাধীন তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ শাখা বা উপশাখা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন সকল ব্যাংকের শাখা বা উপশাখায় সাধারণ ছুটি ষোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM