সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ৪ দফা দাবিতে ট্রাক মালিক- শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রংপুরে ৪ দফা দাবিতে ট্রাক মালিক- শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুরে ৪ দফা দাবিতে রংপুর জেলা ট্রাক মালিক সমিতি ও রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার (৩০ জানুয়ারী ) নগরীর সিওবাজারে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন রংপুর জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি খতিবার রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, রংপুর জেলা ট্রাকা শ্রকিম ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সিঃ সহ সভাপতি আশরফি আলী।

এ সময় রংপুর জেলা ট্রাকা শ্রকিম ইউনিয়নের কোষাধক্ষ কামরুজ্জামান ফারুখ, সড়ক সম্পাদক বাদশা, অফিস সচিব সঞ্জু, শ্রমিক নেতা সাইদ, সোনা সহ শতশত শ্রমিকগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকদের ৪ দফা দাবি, উত্তোলন পয়েন্ট সমুহে ব্যাবস্থা গ্রহন না করে লোকাল ট্রাক দাড়া ইট,বালু, ভিটি, মাটি, পরিবহন কালে গাড়ী বা শ্রমিকদের বিরুদ্ধে মামলা, জেল-জরিমানা বন্ধ, সহ মালিক শ্রমিক হয়রানী বন্ধ করতে হবে। কাগজপত্র চেকিং করার নামে সড়ক -মহাসড়কে যত্র-তত্র গাড়ী আটক করে পুুলিশ বা সার্জেন্ট কতৃক হয়রানী বন্ধ করতে হবে।

বাহিরের জেলা থেকে কন্ট্রাক কিংবা ভাড়াকৃত ডাম্পার নিয়ে এসে রংপুরে লোকাল মালামাল পরিবহন বন্ধ করতে হবে। সু -শৃঙ্খলভাবে ট্রাক পার্কিং সহ সড়ক দুর্ঘটনায় রোধকল্পে অনতি বিলম্বে সরকারী ভাবে রংপুর জেলায় যুগোপযোগী আধুসিক মানের ট্রাক টার্মিনাল নির্মানের ব্যবস্থা গ্রহন করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM