
রংপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শীতবস্ত্র বিতরণ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে রংপুরের ২হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১টায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম,রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহলে পারভেজ, সহ সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, যুবলীগের কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রেজভি, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান শাহীন, লক্ষিণ চন্দ্র দাস সহ অন্যান্য আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ রংপুরে থেকে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।












