সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র মোস্তফা ও কাউন্সিলর আমিনুর রহমানকে গণ সংবর্ধনা প্রদান

রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র মোস্তফা ও কাউন্সিলর আমিনুর রহমানকে গণ সংবর্ধনা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং ১৬নং ওয়ার্ড দ্বিতীয় বারেরমতো নির্বাচিত কাউন্সিলর মোঃ আমিনুর রহমানকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬নং ওয়ার্ড বাসি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে সদর উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোসাদ্দেক হোসেন বাবলু, আলহাজ্ব মোঃ মনজুর আহমেদ আজাদ, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদিন, আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিঠু, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, এ্যাড. রফিকুল ইসলাম লাল।

মিলন লাইব্রেরীর স্বত্তাধিকারী মোশারাফ হোসেন মিলনের আহবানে, মোঃ মোস্তফা কামাল, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, আশরাফুজামান ও মোঃ মামুন চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং ১৬নং ওয়ার্ড দ্বিতীয় বারেরমতো নির্বাচিত কাউন্সিলর মোঃ আমিনুর রহমানকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তারা সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান কওে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী অন্তর রহমান ও বাপ্পীসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM