সর্বশেষ
সর্বশেষ

Day: February 18, 2023

আ’লীগ এখন মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে : আলাল

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ঢাকায় মহাখালী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় ডানে-বামে তাকিয়ে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড় বড় ব্যানার টাঙানো আছে। সেখানে লেখা আছে – ‘অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সাবধান’। এই আওয়ামী লীগ এখন সেই অজ্ঞান পার্টি, মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে। এখন এই দলকে কখনো মনে হয় আওয়ামী ক্যাসিনো লীগ, কখনো মনে হয় এইটা ছাগল চুরির ছাত্রলীগ, গরু চুরির ছাত্রলীগ, কখনো মনে হয় এইটা আমার বোনকে বিবস্ত্র করার অসভ্য ছাত্রলীগ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে রংপুর মহানগরীর শাপলা চত্বর বটতলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল, গ্যাস, চাল, ডাল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়সহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, কর্মসূচি দেই আমরা আর হরতাল ডাকে আওয়ামী লীগ। বিভাগীয় সমাবেশ করেছি আমরা আর তিন দিন আগে থেকেই যানবাহন বন্ধ করে দেয় আওয়ামী লীগ। এই দলকে এখন আওয়ামী লীগ বলার উপায় নেই। এই দলকে এখন অজ্ঞান পার্টি, মলম পার্টি বলতেই হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপদেশ অনুযায়ী এদের থেকে সাবধান থাকতে হবে। কোনো ক্রমেই এদের পাশাপাশি বা মুখোমুখি হওয়া যাবে না। আওয়ামী লীগ সংঘাত সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ তুলে যুবদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে শত উসকানির মুখে বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আমরা মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি, কারাগারে গিয়েছি, এখনো হাজার হাজার নেতাকর্মী কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের দুঃখ নাই, কষ্ট নাই, আমরা মনে করি গোটা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ যখন কারাবন্দি, তখন খালেদা জিয়ার কারাবন্দিত্ব আমাদেরকে খুব বেশি কষ্ট দেয় না। কারণ উনিতো জনগণের কষ্টেই নিজেকে সমর্পণ করেছেন, এই জন্যই আজকে তিনি কারাগারে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সব জায়গায় ঘুরে ঘুরে এখন পর্যন্ত ২৩ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছেন। ২৩টি আসনেই তিনি জয়লাভ করেছেন, তার জীবনে পরাজয়ের কোনো রেকর্ড নেই। আর আওয়ামী লীগের সভানেত্রী ঢাকায় হেরে যায় সাদেক হোসেন খোকা, মেজর মান্নান, নাসির উদ্দিন পিন্টু, আব্দুল সালাম পিন্টুর সঙ্গে। তার হেরে যাবার বহু রেকর্ড আছে।

Read More »

রংপুর জেলায় ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর জেলায় ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর জেলায় আগামী ২০ ফেব্রুয়ারী দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল শনিবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শামিম আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৪০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৫ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।এজন্য রংপুর জেলার রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জে ইতিমধ্যে সব রকম প্রস্ততি সম্পূর্ণ হয়েছে। সংবাদ ডা. শামিম আরও বলেন, যেহেতু সারা দেশে একই দিনে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তাই প্রচারের মাধ্যমে সকলকে অবগত করতে হবে। যাহাতে কোনো শিশু বাদ না পরে। পাশাপাশি ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর বমিসহ কোন প্রকার সমস্যা দেখা দিলে না ঘাবড়িয়ে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর শিশু হাসপাতালে আরএমও মোস্তাফিজার রহমানসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Read More »

রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপির ৩৪ দলীয় জোট- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ

রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপির ৩৪ দলীয় জোট- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি ডান বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে। এবারে বিএনপি রাজনীতিতে যারা পরিত্যক্ত, সেই রাজনৈতিক টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট গঠন করেছে । সেই জোট নিয়ে দিনের বেলা পদযাত্রা, পদভ্রমণ আর রাতে বিদেশী কুটনৈতিকদের কাছে পদলেহন করছেন । তিনি আরো বলেন, বিএনপি ভালো করেই জানে তারা আগামীতেও জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপি হলো বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে। বিএনপি দেশে অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। বিএনপির সন্ত্রাসীরা আওয়ামীলীগের সেই শান্তি সমাবেশেও হামলা করছে। বিএনপিকে বলতে চাই, আওয়ামীলীগের একটি নীতি আছে, সেটি হলো কেউ খোচা দিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জেগে ওঠে। তাই আওয়ামীলীগের নেতাকর্মীদের খোচা দিবেন না। তাহলে খবর আছে। শনিবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর কেন্দ্রী বাস টার্মিনালে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রংপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বিএনপি মনে করেছিলো তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে আওয়ামীলীগ পরে যাবে। তাদের বলতে চাই, তাদের পদত্যাগে আওয়ামীলীগের কাতুকুতু লেগেছে, তাছাড়া কিছুই হয়নি। বরং উপ নির্বাচন করে সবাই শপথও নিয়েছে। বিএনপির পদত্যাপ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার পূণরায় নির্বাচন করে এখন সংসদ সদস্য। তাই বিএনপিকে বলবো আগামীতে নির্বাচন বর্জন করার যদি পথ নেন, তাহলে শত শত উকিল আব্দুস সাত্তার রেডি হয়ে আছে নির্বাচনের জন্য। প্রস্তুত আছে নাজমুল হুদার দলও। তাই সাবধান হয়ে যান। তিনি আরো বলেন মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে কোন নির্বাচনে যাবো না, মির্জা ফখরুল আলমগীরকে বলতে চাই, আগামী নির্বাচন আওয়ামীলীগের নেতৃত্বে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের আন্ডারে । তাই আবোল তাবোল না বকে, নির্বাচনের প্রস্ততি নিন। রংপুর মহানরগ আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ভাষা নিয়ে ভাষার মাসে শুদ্ধ বানান প্রতিযোগিতা

ভাষা নিয়ে ভাষার মাসে শুদ্ধ বানান প্রতিযোগিতা জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ রংপুর আয়োজন করেছে শুদ্ধ বানান প্রতিযোগিতা। শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শুদ্ধ বানান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর টাউন হল চত্বরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে এই এই প্রতিযোগিতার আযয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিরা চারটি গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম, একাদশ ও দ্বাদশ এবং স্নাতক শ্রেণি থেকে সবার জন্য প্রযোজ্য ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে মোট ১২ জন প্রতিযোগিকে বিজয়ী নির্বাচন করা হয়। পরে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং উপহার সামগ্রী তুলে দেন। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ আই এম মুসা। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুননুন।সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিশিল্পী অধ্যক্ষ রেজিনা সাফরিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শুদ্ধ বানান প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মজনুর রহমান, সদস্য সচিব মনিরা আক্তার, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু।এছাড়া বক্তব্য দেন- রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সহসভাপতি শিখা রানী, যুগ্মসাধারণ সম্পাদক ধ্রুবক রাজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম, কিশোরবন্ধু সমন্বয়ক দেলোয়ার হোসেন, সানু তাসনিম, তম বিভাবরী প্রমুখ।প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকে বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের উপস্থিতি প্রাণবন্ত হয়ে উঠে বিভাগীয় লেখক পরিষদের আয়োজন। এসময় শুদ্ধ বানান চর্চা, লেখা ও শুদ্ধ উচ্চারণে কথা বলার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করতে অভিভাবকরা সংগঠকদের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতার ফলাফল: ক গ্রুপে প্রথম স্থান হয়েছেন উম্মে মহিমা ইসলাম মোহনা (পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ), দ্বিতীয় মফতাহুল জান্নাত (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) এবং তৃতীয় সূপর্ণ লাহিড়ী (দ্যা মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ)। খ গ্রুপে প্রথম হয়েছেন ফাবিয়া আলম সুবর্ণী (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় তাহের আবরার তাহির (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ) এবং তৃতীয় সাদিয়া ইবনাত আনিকা (পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ)। গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সাফওযন ইসলাম (পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ), দ্বিতীয় রাকিবুল ইসলাম লিপন (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) এবং তৃতীয় সাজিয়া নওরিন (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ)এছাড়া ঘ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন আবিদা সুলতানা (রংপুর সরকারি কলেজ), দ্বিতীয় আফরোজা খানম এবং তৃতীয় মহুয়া আক্তার (সরকারি বেগম রোকেয়া কলেজ)।

Read More »

রংপুরে সমিতির টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

রংপুরে সমিতির টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে সমিতির ১০ জন্য সদস্যদের সঞ্চিত আড়াই লক্ষ টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রংপুর মে্েরটাপলিটন কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে যানা যায়, নগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড়ায় বসবাসরত আঙ্গুরা বেগম, স্বামী মন্টু মিয়া ও মনিরা বেগম মনি, স্বামী হিমেল মিয়া, উভয় মা ও মেয়ের কাছে সমিতির ১০ জন্য সদস্যদের সঞ্চিত আড়াই লক্ষ টাকা জমা ছিলো। সমিতির নির্ধারিত সময় অতিবাহিত হলে সদস্যরা তাদের সঞ্চিত টাকা ফেরত চাইলে মা ও মেয়ে সু পরিকল্পিত ভাবে গত ২৬ ডিসেম্বর রাতের আধারে পরিবারের সকলকে নিয়ে ভাড়া বাসা ছেড়ে পালিয়ে যায়। তাদেরকে মোবইল ফোনে ও বিভিন্ন স্থানে অনেক খোজা খোজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় সমিতির অসহায় সদস্যদের তাদের সঞ্চিত টাকা উদ্ধারের লক্ষে মা ও মেয়েকে গ্রেফতার সহ ন্যায় বিচারের দাবিতে গত ০৮/০২/২০২৩ ইং তারিখে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সদস্য স্বপ্না বেগম বাদী হয়ে- মনিরা বেগম মনি, আঙ্গুরা বেগম, হিমেল মিয়া, মন্টু মিয়া, মেহেদী হাসান, ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, অভিযোগ পেয়েছি, আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

Read More »

রংপুরে মাইন্ড ট্রেনার সাবিত রায়হান শরীর ও মনের সমন্বয়ে নিজের সেরা কাজটা বের করা সম্ভব

রংপুরে মাইন্ড ট্রেনার সাবিত রায়হান শরীর ও মনের সমন্বয়ে নিজের সেরা কাজটা বের করা সম্ভব জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : শরীর এবং মনের সমন্বয় হলেই মানুষ তার নিজের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনতে পারে জানিয়েছে মাইন্ড ট্রেনার সাবিত রায়হান। হতাশা ও হীনমন্যতায় থেকে নিজের জীবনকে শেষ করে দেওয়া বা আত্মহত্যার পথ বেচে নেওয়া কোনো সঠিক সিদ্ধাস্ত নয়। সুন্দর জীবনকে সুন্দর করে উপভোগ করতে সুন্দর চিন্তা-ভাবনার মন-মানসিকতা নিজের মধ্যে জাগ্রত করে সফলতার সিড়ি বেয়ে লক্ষে পৌঁছতে বাঁচতে হবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মোটিভেশনাল এন্ড সাইকোলজি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সাফল্যের জন্য ‘আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন’ শিরোনামে ফিট লাইফের সার্বিক ব্যবস্থাপনা এ সেমিনারের আয়োজন করে সাবিত ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। বিশেষ অতিথি রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান ও রংপুর চেম্বার অব কমার্সেও পরিচালক মোঃ আশরাফুল আলম আল-আমিন। সাবিত রায়হান বলেন, শরীর আর মন একই সাথে কাজ করে। এই দুটোর সমন্বয় হলেই মানুষ নিজের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনতে পারে। একদিন একজন পেশাদার মানুষ সফল হবেন আরেকদিন যাবে এভারেজ। এটা দিয়ে আমার কাজের পুরোপুরি মূল্যায় নটা হবে না। এটা শুধু খেলার মাঠে কিংবা চাকরি জীবনে বা ব্যবসায় প্রভাব ফেলে তা নয়, এটা একটা মানুষকে ভাবতে সহায়তা করে। এই বিশেষজ্ঞ জানান, অনেক সময়ই দেখা যায় আমরা স্থির থাকতে পারি না কোনও একটা বিষয়ে চিস্তা করতে গিয়ে। এই চিস্তার অস্থিরতা দক্ষতা আর কার্যকারিতার মধ্যে একটা দূরত্ব তৈরি করে। এই দূরত্ব মেটানোই তার কাজ। বাংলাদেশের বাস্তবতায় মাইন্ড ট্রেনিংয়ের মত একটা কঠিন বিষয় নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যাশনাল। তিনি বলেন, মনের জোরে অসাধ্য সাধনও সম্ভব। কিন্তু এই মনকেই অগ্রাহ্য করা হয় সবচেয়ে বেশি। উন্নত দেশগুলোতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যতটা খোলামেলা কথা বলা যায় তার ছিটেফোঁটাও দেখা যায়না আমাদের সংস্কৃতিতে। বিশ্বে প্রায় ২০০ কোটির বেশি মানুষ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে। যে জায়গাগুলোতে মানুষ সমস্যায় ভুগছে সেসব জায়গা থেকে বের করে আনা, সাহায্য করাই সাবিত রায়হানের কাজ। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ নিয়মিত তার মাইন্ড সেশন থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। হতাশা ও হীনমন্যতায় ভুগতে থাকা ক্রিকেটার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ সমাজসহ বিভিন্ন পেশার মানুষের মাইন্ড ট্রেনিংয়ের মাধ্যমে শরীর ও মনের সমন্বয় সাধনের মধ্যদিয়ে সাফল্যের সর্বোচ্চ লক্ষে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সাবিত রায়হান। এস্তিষ্ককে উন্নত চিন্তা-চেতনাকে ধারণা ও সবার মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত এই সেমিনারটির আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণিপেশার সহ¯্রাধিক মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলফা হেলথ্ টেকের চেয়ারম্যান রায় অনিন্দ্য। এক্সপ্লোর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আফরিন কবির মুমু এই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন

Read More »