সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপির ৩৪ দলীয় জোট- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ

রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপির ৩৪ দলীয় জোট- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ

রাজনৈতিক টোকাইদের নিয়ে বিএনপির ৩৪ দলীয় জোট- তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি ডান বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে। এবারে বিএনপি রাজনীতিতে যারা পরিত্যক্ত, সেই রাজনৈতিক টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট গঠন করেছে । সেই জোট নিয়ে দিনের বেলা পদযাত্রা, পদভ্রমণ আর রাতে বিদেশী কুটনৈতিকদের কাছে পদলেহন করছেন । তিনি আরো বলেন, বিএনপি ভালো করেই জানে তারা আগামীতেও জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপি হলো বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে।
বিএনপি দেশে অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। বিএনপির সন্ত্রাসীরা আওয়ামীলীগের সেই শান্তি সমাবেশেও হামলা করছে। বিএনপিকে বলতে চাই, আওয়ামীলীগের একটি নীতি আছে, সেটি হলো কেউ খোচা দিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা জেগে ওঠে। তাই আওয়ামীলীগের নেতাকর্মীদের খোচা দিবেন না। তাহলে খবর আছে।

শনিবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর কেন্দ্রী বাস টার্মিনালে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রংপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বিএনপি মনে করেছিলো তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে আওয়ামীলীগ পরে যাবে। তাদের বলতে চাই, তাদের পদত্যাগে আওয়ামীলীগের কাতুকুতু লেগেছে, তাছাড়া কিছুই হয়নি। বরং উপ নির্বাচন করে সবাই শপথও নিয়েছে। বিএনপির পদত্যাপ করা সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার পূণরায় নির্বাচন করে এখন সংসদ সদস্য। তাই বিএনপিকে বলবো আগামীতে নির্বাচন বর্জন করার যদি পথ নেন, তাহলে শত শত উকিল আব্দুস সাত্তার রেডি হয়ে আছে নির্বাচনের জন্য। প্রস্তুত আছে নাজমুল হুদার দলও। তাই সাবধান হয়ে যান। তিনি আরো বলেন মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে কোন নির্বাচনে যাবো না, মির্জা ফখরুল আলমগীরকে বলতে চাই, আগামী নির্বাচন আওয়ামীলীগের নেতৃত্বে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের আন্ডারে । তাই আবোল তাবোল না বকে, নির্বাচনের প্রস্ততি নিন।
রংপুর মহানরগ আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM