সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আ’লীগ এখন মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে : আলাল

আ’লীগ এখন মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে : আলাল

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ঢাকায় মহাখালী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় ডানে-বামে তাকিয়ে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড় বড় ব্যানার টাঙানো আছে। সেখানে লেখা আছে – ‘অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সাবধান’। এই আওয়ামী লীগ এখন সেই অজ্ঞান পার্টি, মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে। এখন এই দলকে কখনো মনে হয় আওয়ামী ক্যাসিনো লীগ, কখনো মনে হয় এইটা ছাগল চুরির ছাত্রলীগ, গরু চুরির ছাত্রলীগ, কখনো মনে হয় এইটা আমার বোনকে বিবস্ত্র করার অসভ্য ছাত্রলীগ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে রংপুর মহানগরীর শাপলা চত্বর বটতলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল, গ্যাস, চাল, ডাল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়সহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, কর্মসূচি দেই আমরা আর হরতাল ডাকে আওয়ামী লীগ। বিভাগীয় সমাবেশ করেছি আমরা আর তিন দিন আগে থেকেই যানবাহন বন্ধ করে দেয় আওয়ামী লীগ। এই দলকে এখন আওয়ামী লীগ বলার উপায় নেই। এই দলকে এখন অজ্ঞান পার্টি, মলম পার্টি বলতেই হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপদেশ অনুযায়ী এদের থেকে সাবধান থাকতে হবে। কোনো ক্রমেই এদের পাশাপাশি বা মুখোমুখি হওয়া যাবে না। আওয়ামী লীগ সংঘাত সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ তুলে যুবদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে শত উসকানির মুখে বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আমরা মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি, কারাগারে গিয়েছি, এখনো হাজার হাজার নেতাকর্মী কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের দুঃখ নাই, কষ্ট নাই, আমরা মনে করি গোটা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ যখন কারাবন্দি, তখন খালেদা জিয়ার কারাবন্দিত্ব আমাদেরকে খুব বেশি কষ্ট দেয় না। কারণ উনিতো জনগণের কষ্টেই নিজেকে সমর্পণ করেছেন, এই জন্যই আজকে তিনি কারাগারে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সব জায়গায় ঘুরে ঘুরে এখন পর্যন্ত ২৩ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছেন। ২৩টি আসনেই তিনি জয়লাভ করেছেন, তার জীবনে পরাজয়ের কোনো রেকর্ড নেই। আর আওয়ামী লীগের সভানেত্রী ঢাকায় হেরে যায় সাদেক হোসেন খোকা, মেজর মান্নান, নাসির উদ্দিন পিন্টু, আব্দুল সালাম পিন্টুর সঙ্গে। তার হেরে যাবার বহু রেকর্ড আছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM