সর্বশেষ
সর্বশেষ

Day: February 24, 2023

হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করেছে এবং এটিকে প্রতিটি দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশকে প্রায় স্বনির্ভর করে তুলেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় প্রায় স্বাবলম্বী। হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে এবং এ লক্ষে দেশে দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।’ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ ‘বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন’ আয়োজিত তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলনে প্রচারিত পূর্বে-রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বে ১৭.৯ মিলিয়ন মানুষের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল হৃদরোগ। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ২৭ শতাংশ এবং যেখানে প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি পাঁচ জন যুবকের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামের অভাব, ধূমপান এবং ডায়াবেটিসের কারণে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তিনি বলেন, ‘হৃদরোগীদের চিকিৎসা সুবিধা উন্নত করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর আমাদের নজর দিতে হবে।’ স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১টি স্নাতকোত্তর ‘সুপার বিশেষায়িত হাসপাতাল’, কার্ডিওভাসকুলার হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল স্থাপনের পাশাপাশি সারা দেশে ৬০০ টিরও বেশি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ১৮,৫০০টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছি। হাসপাতাল থেকে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।’ সরকার প্রধান বলেন, সারাদেশে ৪৩টি হাসপাতালে টেলি-মেডিসিন সেবা চালু করা হয়েছে, যেখানে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিক রয়েছে। এছাড়া পাঁচ লাখ অটিস্টিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ১০৩টি সেবা কেন্দ্র রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশকে পোলিও ও ধনুষ্টংকার(টিটেনাস) মুক্ত দেশ ঘোষণা করেছে।’ প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, মেডিকেল কলেজের সংখ্যা এখন ২০০৯ সালের ৫০টি থেকে ১১৫টিতে দাঁড়িয়েছে এবং মেডিকেল কলেজে আসন সংখ্যা এখন ১০,৭৮৯-এ দাঁড়িয়েছে যা ২০০৯ সালে ছিল শুধুমাত্র ২০৫০টি। শেখ হাসিনা বলেন, ডেন্টাল মেডিকেল কলেজ ও ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭, যা ২০০৯ সালে ছিল মাত্র ১৩টি। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করবে এবং ইতিমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তিনি বলেন, তাঁর সরকার গত তিন বছরে ১০,০০০ চিকিৎসক এবং ১৫,০০০ নার্স ও মিডওয়াইফ নিয়োগ দিয়েছে। সরকার প্রধান বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হয়েছে এবং চিকিৎসকদের দক্ষতাও বৃদ্ধি পেয়েছে। আগে যেসব রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো সেসব রোগের চিকিৎসা এখন দেশেই হচ্ছে।’ তিনি বলেন, বিভিন্ন জটিল রোগ যেমন কিডনি, লিভার, বাইপাস, নিউরো সার্জারি এবং বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট এখন বাংলাদেশে সফলভাবে চিকিৎসা হচ্ছে। দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা এখন সফলভাবে হৃদরোগের চিকিৎসা দিচ্ছেন যার সুফল জনগণ পাচ্ছে এবং এর ফলে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। শেখ হাসিনা বলেন, হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ কার্ডিয়াক ইউনিট স্থাপনের কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সম্পূর্ণ কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি ইউনিট নির্মাণের মাধ্যমে আরও দক্ষ হৃদরোগ বিশেষজ্ঞ তৈরির সুযোগ রয়েছে। তিনি বলেন, বিএসএমএমইউতে ৫০০ শয্যা বিশিষ্ট একটি বিশ্বমানের কার্ডিওভাসকুলার অব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্য খাতের ভিত্তি স্থাপন করেছিলেন যার ভিত্তিতে বর্তমানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির জন্য স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের জন্য আইপিজিএমআর এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন প্রতিষ্ঠা করেছিলেন। সরকার প্রধান বলেন, ‘আমাদের সরকার ১৯৯৬-২০০১ সময়কালে আইপিজিএমআর’কে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রূপান্তরিত করেছে।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বৈজ্ঞানিক কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এবং ইন্টারন্যাশনাল একাডেমি কোর্সের চেয়ারমেন

Read More »

রংপুর তিস্তা বেনারসী শাড়ির শো-রুমের যাত্রা শুরু

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর গংগাচড়াার ঐতিহ্যবাহী বেনারসী পল্লীর তিস্তা বেনারসী শাড়ির শোরুম উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংকের মোড় সংলগ্ন এই শোরুম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক ও ৭১ টিভি চ্যানেলের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর পরিচালক সাব্বির আহমেদ ও সাংবাদিক মিজানুর রহমান লূলু । এ সময় উপস্থিত ছিলেন তিস্তা বেনারসী শাড়ি শোরুমের সত্ত্বাধিকারী মোঃ বাদশা আলমগীর, আনিছুর রহমান স্বপন ও আব্দুর রাজ্জাক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারী টুটুলকে সংবর্ধনা

রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারী টুটুলকে সংবর্ধনা জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারী টুটুলকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে রংপুরে জিএলরায় রোডস্থ ক্লাব কার্যালয়ে লয়ন্স ক্লাবের পক্ষ থেকে আমেরিকার নিউইয়র্ক লায়ন্স ক্লাব ইন্টান্যোশনাল জেলা- ২০. আর- ২ জোন চেয়ারম্যান লায়ন আসিফ বারী টুটুলকে ফুল ও সম্মননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান লায়ন মোঃ এনামুল হক সোহেল সহ সকল ক্লাব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে রংপুর লায়ন্স ক্লাবের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আজাহারুল হক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন লায়ন মোঃ এনামুল হক সোহেল, লায়ন মোঃ হাসান মাহবুব আখতার লোটন, লায়ন মোঃ আল হেলাল, লায়ন নাসরিন হক ববি, বীর মুক্তিযোদ্ধা লায়ন আখতারুজ্জামান, লায়ন আহসানুল হক মিলান, লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন সঞ্জিত কুমার সরকার দুরন্ত, লায়ন ফারহান হাসান বিথী, লায়ন দেলওয়ার হোসেন রিপন, লায়ন মানিক হোসেন সহ অন্যান ক্লাব সদস্যগন। সভায় বক্তারা লায়নিজামের নানান দিক সম্পর্কে এবং লায়ন্স ক্লাব অব রংপুরের আরো কিছু প্রজেক্ট করার বিষয়ে আলোচনা করেন।

Read More »

রংপুরে আরমান কোল্ডস্টোরেজে ১৩ তম আলু সংরক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে আরমান কোল্ডস্টোরেজে ১৩ তম আলু সংরক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জালাল উদ্দিন ,রংপর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে আরমান কোল্ডস্টোরেজে ১৩ তম মৌসুমী আলু সংরক্ষনের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর উত্তম হাজির হাট এলাকায় আরমান কোল্ডস্টোরেজের হলরুমে ১৩ তম মৌসুমী আলু সংরক্ষনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক মিজানুর রহমান লুলু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএইচএল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ শাহেদুল ইসলাম । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাজেদ আলী বাবুল, মেট্রোপলিটন হাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিফুজামান বসুনিয়া, আরমান কোল্ডস্টোরেজ এর জিএম মোঃ রেজাউল করিম লেবু, আলু ব্যাবসায়ী আব্দুল নুর, রাসেল আহমেদ, মিজানুর রহমান, তুহিন মিয়া, সমাপ্তী মিয়া সহ অন্যান্য আলু ব্যাবসায়ীবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মলোনা মোঃ রোকন উজ্জামান।

Read More »

জাতীয় উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ইং, শুক্রবার। জাতীয় উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্যই সরকার পরিকল্পনা নেয় এবং সমন্বিত উদ্যোগের ফলেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হ্য়। তিনি আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ “Planning Week 2023: Spatial Planning for the Future” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিকল্পনাবিদদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এমনকি আগামী একশত বছরের জন্য তিনি বাংলাদেশের পথ পরিক্রমা ডেল্টা প্ল্যানের মাধ্যমে ঠিক করেছেন। মন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৭০০ ডলার। আর বর্তমানে তা ২,৮২৪ ডলার। মাত্র ১৪ বছরের ২,১২৪ ডলারের ব্যবধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনার ফলেই সম্ভব হয়েছে। এ সময় তিনি বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একসাথে কাজ করার সুযোগ আছে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ প্রসঙ্গে তিনি দুই প্রতিষ্ঠানের মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার “আমার গ্রাম আমার শহর” দর্শন বাস্তবায়নে পরিকল্পনাবিদদের সম্পৃক্ত করা গেলে শহরের নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছানো সহজ হবে। এতে মানুষের শহরমুখি হওয়ার প্রবণতা কমবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাসযোগ্য ঢাকা শহরের জন্যই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে। পরিকল্পিত ঢাকার জন্য পরিকল্পনাবিদসহ সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সেমিনারে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দিন এবং এতে সভাপতিত্ব করেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুল জব্বার খান।

Read More »