রংপুরে আরমান কোল্ডস্টোরেজে ১৩ তম আলু সংরক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন ,রংপর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুরে আরমান কোল্ডস্টোরেজে ১৩ তম মৌসুমী আলু সংরক্ষনের উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর উত্তম হাজির হাট এলাকায় আরমান কোল্ডস্টোরেজের হলরুমে ১৩ তম মৌসুমী আলু সংরক্ষনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক মিজানুর রহমান লুলু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএইচএল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ শাহেদুল ইসলাম । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাজেদ আলী বাবুল, মেট্রোপলিটন হাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিফুজামান বসুনিয়া, আরমান কোল্ডস্টোরেজ এর জিএম মোঃ রেজাউল করিম লেবু, আলু ব্যাবসায়ী আব্দুল নুর, রাসেল আহমেদ, মিজানুর রহমান, তুহিন মিয়া, সমাপ্তী মিয়া সহ অন্যান্য আলু ব্যাবসায়ীবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মলোনা মোঃ রোকন উজ্জামান।
















