সর্বশেষ
সর্বশেষ

Day: February 27, 2023

রংপুর মহানগর মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর মহানগর মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে নগরীর বেতপট্টিস্থ দলিয় কার্যালয়ে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যার সঞ্চালনায় রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আলেয়া খাতুন লাভলী, সদস্য আব্দুল মতিন, মহানগর যুব মহিলার আ’লীগের আহবায়ক শাহানাজ বিউটি, সদস্য শীলা বেগম, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মাজেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক সানদিস আরা, ধর্ম বিষয়ক সম্পদক আয়শা বেগম শোভা, শিল্প বিষয়ক সম্পাদক রিনা বেগম, শিক্ষ বিষয়ক সম্পাদক আলেয়া বেগম,সদস্য মোতাহার, মিতু রানী, বেবী বেগম, রুমান ইসলাম, ১৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদিয়া হাসান , ১৭ নং ওয়ার্ড মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতান, সহ রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ। আলোচনা শেষে মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Read More »

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন চিন্তাধারার প্রয়োগ ঘটান : নবীন বিসিএস ক্যাডারদের প্রতি প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন চিন্তাধারার প্রয়োগ ঘটান : নবীন বিসিএস ক্যাডারদের প্রতি প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩খৃ.: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নবীন বিসিএস ক্যাডারদের ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি চাই নতুন কর্মকর্তারা দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা মিলনায়তনে বিসিএস কর্মকর্তাগণের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ১৪ বছর আগের বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে দেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি নবীনদের পরিবর্তনের ধারা বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের একমাত্র লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করে দেশবাসীর জন্য উন্নত ও সুন্দর জীবন নিশ্চিত করা। নতুন বিসিএস ক্যাডারদের ২০৪১ সালের সৈনিক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা হবে। আজকের অফিসাররাই হবে আগামী দিনের সৈনিক। তিনি বলেন, সরকারের প্রণীত ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য আপনাদের কাজ করতে হবে। সরকার ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এটির বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, “আপনাদের মনে রাখতে হবে যে আমাদের সবসময় সামনের দিকে অগ্রসর হতে হবে।” তিনি বলেন, বাংলাদেশ এক সময় বিদেশী দেশগুলোর কাছে অবহেলিত ছিল। তাঁর সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ এখন বিশ্ব মঞ্চে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিদ্যুৎ, পানি ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সকলকে সঞ্চয়ী ও সাশ্রয়ী হয়ে ওঠার ওঠার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবকিছুর মূল্যবৃদ্ধি আকাশচুম্বী হয়েছে এবং যুদ্ধ কখন থামবে তা নিশ্চিত নয়। এ সময় সবাইকে উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবিলা করতে। প্রধানমন্ত্রী নতুন কর্মকর্তাদের দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি নবীনদের রাষ্ট্র পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করার আহ্বান জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য কাজ করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্যও নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। তিনি (বঙ্গবন্ধু) নিজেকে জনগণের সেবক মনে করতেন। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়। সরকার প্রধান বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই আমরা কাজ করছি জনকল্যাণে। দুর্নীতির বিরুদ্ধে আমরা শুদ্ধাচার নীতি নিয়েছি। দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য। মানুষকে উন্নত জীবন দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে তিনি বলেন, তাঁর সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, সারাদেশে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন যেন না থাকে সেজন্য তাঁর সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন।

Read More »

রংপুর জেলা মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর জেলা মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর জেলা মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্যয বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্্ুযরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারী শিমু, জিন্নাত হোসেন লাভলু। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের ৫৪ তম প্রতষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রংপুর জেলা সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

আমরা উন্নত বাংলাদেশের পতাকা সুস্থ‌্য মানব সম্পদের কাছে রেখে যেতে চাই -ডেপুটি স্পীকার

আমরা উন্নত বাংলাদেশের পতাকা সুস্থ‌্য মানব সম্পদের কাছে রেখে যেতে চাই -ডেপুটি স্পীকার সাঁথিয়া, পাবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, সুস্থ‌্য মানবসম্পদ তৈরিতে, জাতি গঠনে, জাতিকে আন্তর্জাতিক বিশ্বে মাথা উচু করে দাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নেই। আজকের তরুণ সমাজকে স্মার্ট ও সুস্থ‌্য ভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ‌্যতামূলকভাবে খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা উন্নত বাংলাদেশের পতাকা সুস্থ‌্য মানবসম্পদের কাছে রেখে যেতে চাই। আজ (সোমবার) সাঁথিয়ার পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ‌্যালয়, ভুলবাড়িয়া উচ্চ বিদ‌্যালয়, মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ‌্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার এসময় পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ‌্যালয়ের ৪ তলা নতুন একটি ভবন উদ্বোধন করেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ডেপুটি স্পীকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষক ও পরিচালনা পরিষদকে স্মার্ট বাঙালি হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও ব‌্যায়ামের উপকরণের জন‌্য সরকারের পক্ষ থেকে যে অনুদান দেয়া হয় তার সঠিক ব‌্যবহার করতে হবে। বর্তমান সময়ে যুবক ছেলেমেয়েরা ২০০ মিটার দৌড় শেষ করতে পারে না, হাপিয়ে যায় এটার অর্থ ফিটনেসের অভাব, অনুশীলনের অভাব, পরিচর্যার অভাব। যথাযথ পরিচর্যার মাধ‌্যমে তরুণ সমাজের ফিটনেস ঘাটতি দূর করতে হবে। মোঃ শামসুল হক টুকু বলেন, ২০০৮ সালের পূর্বে এই এলাকায় মানুষ খেলাধুলা তো দূরে থাক, চরমপন্থী ও সন্ত্রাসীদের দাপটে বাহিরে নিরাপদে চলাফেরা করতে পারত না। বর্তমান সরকার মানুষকে ঘরে বাইরে নিরাপদে চলার সুযোগ করে দিয়েছে। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মেহেদী হাসান মোকরেম আলী, আলহাজ মোঃ আবু ইউনুস ও চেয়ারম‌্যান মোঃ মনসুর আলম পিন্চু। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা ও চেয়ারম‌্যান মোঃ এনামুল কবির মাসুদসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read More »

একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ: একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক আজ কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ব্লক ইটের রিভাইজড রোডম্যাপ; পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের দক্ষতা কার্যক্রম এবং মামলার অবস্থা; পরিবেশ আদালত; বিগত সভাগুলোর সুপারিশ বাস্তবায়নের অবস্থা; Climate Smart Agriculture (CSA) সম্পর্কে North South University(NSU) এর গবেষণাপত্র উপস্থাপন; Rethinking Emissikon Standards for Thermal Power Plants in Bangladesh শীর্ষক স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের উপস্থাপনা; পরিবেশ অধিদপ্তর কিসের ভিত্তিতে নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নিঃসরণ মাত্রা নির্ধারণ করে এবং কক্সবাজারে বনকর্মীদের উপর হামলা করে মাটির ট্রাক ছিনতাই সংক্রান্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষির উপর সর্বাধিক গুরুত্বারোপ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণায়লকে সুপারিশ করা হয়। বৈঠকে ব্লক ইট তৈরিতে ভাটা মালিকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ উৎসাহ প্রদান, ব্লক ইট ব্যবহারের সুফল সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্মাণ কাজে শতভাগ ব্লক ইটের ব্যবহার নিশ্চিতকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে পরিবেশ অধিদপ্তরে কর্মরত ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানাসহ উভয় দন্ড বলবৎ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া, কক্সবাজার জেলার চকরিয়ায় বন বিভাগের বনকর্মীদের পিটিয়ে মাটির ট্রাক ছিনতাই ঘটনায় জড়িত ব্যক্তিগণের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের মাধ্যমে মামলা দায়ের করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক অনুষ্ঠিত

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম ও ১০৪তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুস শহীদ, মো: শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (প্রাক্তন যোগাযোগ মন্ত্রণালয়ের) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৯৯৯-২০০০ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ১৯৯৯-২০০০ এর ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ নং অনুচ্ছেদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-১৩ উপস্থাপন করা হয়। বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০৫, ০৬, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২৪ ও ২৮ নিষ্পত্তি এবং অনুচ্ছেদ নং-০৯ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কমিটির বিগত ১০২তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সিএজি কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জেলা কৃষি ঋণ মেলা উদ্বোধন জালাল উদ্দিন .রংপুর ঃ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে দিনব্যাপী জেলা কৃষি ঋণ মেলা উদ্বোধন করা হয়। সোমবার(২৭ ফেব্রুয়ারী) নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত জেলা কৃষি ঋণমেলায় সহজ শর্তে কৃষি ঋণ পেলেন রংপুর জেলার ১৫০ জন কৃষক। দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় প্রধান অতিথি থেকে ঋণের চেক বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর রংপুরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জনতা ব্যাংক রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল মতিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় ১৫ টি স্টলের মাধ্যমে ৪৬ টি ব্যাংক ১৫০ জন উপকারভোগির মাঝে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এসময় জেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মেলা সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে যাতে খাদ্যের সংকট দেখা না দেয়, সেই লক্ষে দেশব্যাপী খাদ্য উৎপাদনে কৃষকদের মাঝে এ ঋণ প্রদান করে আসছেন সরকার

Read More »

রংপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

রংপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন জালাল উদ্দিন .রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতার রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকালে রংপুরে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নজনীন, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সামসুল আলম, সামসুজ্জামান, কোষাধক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্বাহী সদস্য মোঃ আবু সালেক লিটন, মেহেদী হাসান সিদ্দকী রনি, রুবায়েত হোসেন খান, ওবায়দুৃর রহমান ময়না , আতিকুল্লাহ, রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ্যাথলেটিকস প্রতিযোগিতার রংপুর , ঠাকুরগাও,পঞ্চগর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলা টিম অংশ গ্রহন করেন।

Read More »

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত জালাল উদ্দিনরংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মান ও উন্নয়নকল্পে আজীবন সদস্য ও শুভাকাঙ্খীদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত । রবিবার সন্ধায় রংপুররের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানল কাওসার সংগ্রামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান, রংপুর চেম্বার অব কর্মার্সে ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর রহমান আজাদ, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর অওয়ামীলীগের আহবাক ডাঃ দেলোযার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সদস্য কায়ছার রাশেদ খান শরীফ, রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুররে সাব রেজিষ্টার রাম জীবন কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মানের জন্য এইচ এন আশিকুর রহমান এমপি ১০ লক্ষ টাকার চেক ও ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান ৫ লক্ষ টাকার চেক রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বালুর কাছে হস্তান্তর করেন। এ সময় রংপুর সিটি মেয়র সহ আজীবন সদস্য ও শুভাকাঙ্খীগন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মানের কাজে আর্থিক সহায়তার করা আশ^াস প্রদান করেন।

Read More »