সর্বশেষ
সর্বশেষ

রংপুরে জেলা কৃষি ঋণ মেলা উদ্বোধন
জালাল উদ্দিন .রংপুর ঃ
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে দিনব্যাপী জেলা কৃষি ঋণ মেলা উদ্বোধন করা হয়। সোমবার(২৭ ফেব্রুয়ারী) নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত জেলা কৃষি ঋণমেলায় সহজ শর্তে কৃষি ঋণ পেলেন রংপুর জেলার ১৫০ জন কৃষক। দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় প্রধান অতিথি থেকে ঋণের চেক বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর রংপুরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জনতা ব্যাংক রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল মতিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় ১৫ টি স্টলের মাধ্যমে ৪৬ টি ব্যাংক ১৫০ জন উপকারভোগির মাঝে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এসময় জেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মেলা সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে যাতে খাদ্যের সংকট দেখা না দেয়, সেই লক্ষে দেশব্যাপী খাদ্য উৎপাদনে কৃষকদের মাঝে এ ঋণ প্রদান করে আসছেন সরকার

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM