সর্বশেষ
সর্বশেষ

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক অনুষ্ঠিত

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি.

একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম ও ১০৪তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুস শহীদ, মো: শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (প্রাক্তন যোগাযোগ মন্ত্রণালয়ের) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৯৯৯-২০০০ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ১৯৯৯-২০০০ এর ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ নং অনুচ্ছেদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-১৩ উপস্থাপন করা হয়।

বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০৫, ০৬, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২৪ ও ২৮ নিষ্পত্তি এবং অনুচ্ছেদ নং-০৯ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির বিগত ১০২তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সিএজি কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM