সর্বশেষ
সর্বশেষ

Day: March 9, 2023

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০৯ মার্চ ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাক শিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং ঔষধ শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক সুদীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পীকার বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এদেশের জাতীয় সংসদ, তৈরি পোশাক শিল্প, ব্যবসা- বাণিজ্যসহ ঔষধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এসময় স্পীকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়াতে বাংলাদেশের ঔষধ এবং কৃষি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তিনি রাশিয়া- বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোন সময়ের তুলনায় আরও ভালো উল্লেখ করে বলেন যে, রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। এসময় রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি স্পীকারকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশে রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একাতেরিনা সেমেনোভা, অ্যাটাচে মিসেস আমাতুলা খানভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

বঙ্গবন্ধুর দর্শনে নারী পুরুষের কোনো বৈষম্য ছিল না – স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৯ মার্চ, ২০২৩ ইং, বৃহস্পতিবার। বঙ্গবন্ধুর দর্শনে নারী পুরুষের কোনো বৈষম্য ছিল না – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখি ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে নারী পুরুষের কোনো বৈষম্য ও বিভাজন ছিল না। ইসলাম ধর্মেও নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পেশি শক্তির জোরে পুরুষরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। তিনি বলেন, আমাদের নারীরা কোন অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুনাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। তিনি আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত নারী প্রকৌশলীদের সক্ষমতার উদাহরণ দিয়ে বলেন, একটা সময় প্রকৌশল শুধুমাত্র পুরুষদের পেশা হিসাবে থাকলেও নারীরা আজ প্রকৌশল বিদ্যায় সমান পারদর্শী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে নারীরা আজ শুধু প্রকৌশল বিদ্যায় নয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মরত সকল নারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নারীরা শুধু কর্মক্ষেত্রেই তাদের দায়িত্ব পালন করেন না, নারীরা মা, স্ত্রী ও বোনের দায়িত্বও পালন করেন। এ সময় মন্ত্রী বলেন, পুরুষ বিশ্রামের অবকাশ পেলেও কর্মজীবী নারীরা সেই সুযোগও ঠিকভাবে পান না। দেশ গড়ার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়েরই সমান ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ দেশটা আমাদের সবার। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের চাকরি ক্যাডারভুক্ত করণের দাবীর বিষয়ে সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি সময় ও সুযোগমত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার জন্য উপস্থাপন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

Read More »

বেসরকারি ৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বেসরকারি ৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এম শিমুল / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৭ মার্চ) সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। অফিস আদেশ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র দেয়। মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা শাখার পত্রে জানা গেছে, রহিমুল্লাহ নামের এক ব্যক্তি কক্সবাজার জেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষককে এমপিওভুক্ত না করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে একটি লিখিত অভিযোগ করেন। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল কলেজের ৫ জন প্রভাষকের দ্বিতীয় সিনিয়র স্কেলের ফাইল এমপিও নীতিমালা অনুযায়ী পাঠানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগটি পাঠায়। মিরপুরের হযরত শাহ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। এসব বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো অভিযোগে বলা হয়, গত বছরের ৩ জুন ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ পরীক্ষায় ভোলার সদর উপজেলার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক টিপু সুলতান ইচ্ছাকৃতভাবে পরীক্ষা কেন্দ্রে অসহযোগিতা ও অনিয়ম করেন। এতে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা মোকাবিলা করতে প্রশাসনের যথেষ্ট বেগ পেতে হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া এএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাঠান। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিতু রানী গৌড় ও স্বামী রতন কুমার গৌড়ের পুত্র রৌদ্র গৌড় বিশালকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দেয়নি। মিতু রানীর অভিযোগ সহকারী কমিশনার পরাগ সাহা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। আর ছাড়পত্র না দেওয়ার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির একচেটিয়া সিদ্ধান্তের পাশাপাশি প্রধান শিক্ষক মেহেদী মাসুদের যোগসাজশ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে। এছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের পাঠানো অভিযোগে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলায় প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাইয়ের জন্য গঠিত কমিটির দুই জন সদস্য মনোনয়ন দেওয়া হয়নি। ফলে প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাই কমিটির কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়।

Read More »

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০৯ মার্চ ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।  সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের ১ম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ সচিব স্পীকারকে বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি এক অসাধারণ অর্জন। তিনি এ উপলক্ষে আয়োজিত সকল কর্মকাণ্ডের সফলতা কামনা করেন                                                                                এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে এনজিও প্রতিনিধিদের মতবিনিময় ও জোট গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জলাবায়ু পরিবর্তন ও পরিবশে দুষন রোধে জেন্ডার সক্ষতা নিশ্চিতের মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনের লক্ষে বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ও (ক্লাজেন এলায়েন্স) নতুন জোট গঠন করা হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর চেকপোস্ট কার্যালয়ে গ্রাসরুট কো-অপারেশনের আয়োজনে মতবিনিময় সভায় গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক নাছির উদ্দিন রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, রংপুর সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহাবুবার রহমান, মঙ্গল দ্বীপ সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া, ইনসাফ এর নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, উদয় প্রভাত সংঘ এর নির্বাহী পরিচালক ওমর ফারুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সকল এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে ন্যাশনাল সিভিল সোসাইটি এলায়েন্স ফর ক্লাইমেন্ট একশন এন্ড জেন্ডার (ক্লাজেন এলায়েন্স) এর প্রতিষ্ঠাত সভাপতি গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক নাছির উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক বাংলাদেশ রুরাল ইকনমিক ডেভলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য সকাল এনজিও প্রতিনিধিদের নির্বাচিত করে রংপুরে জলাবায়ু পরিবর্তন ও নারী উন্নয়নে কাজ করার লক্ষে (ক্লাজেন এলায়েন্স) এর আত্মপ্রকাশ করা হয়।

Read More »

রংপুরে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়েজনীয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কতৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য ( চিনি কেজি, মশুর ডাল কেজি, ছোলা ১ কেজি, সয়াবিন ২লিটার) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। রংপুর জলা প্রশাসনের আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১০টায় রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া মোসলেম উদ্দিন স্কুলের সামন সহ ৩টি পয়েন্টে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেখ তাকী তাজওয়াব, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল হক, রংপুর ডিলার এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম সহ অন্যান্য অথিথিবৃন্দ। এ সময় রংপুর জেলা প্রশাসক বলেন , প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক নিত্য প্রয়োজনিয় পণ্যের মুল্য যৌতিক ও সহনীয় পর্যায়ে রাখতে ৯ মার্চ হতে সারা দেশে এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় শুরু হলো। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্বাবধায়নে জেলার রংপুর সিটি কর্পোরেশন, ৮টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ২,৮৫,৩১২ জন উপকারভোগীর মাঝে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

Read More »

রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের স্থানীয় সরকারের উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »