সর্বশেষ
সর্বশেষ

Day: March 16, 2023

রংপুরে ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বক্তিয়ারপুরে মেয়ের বাবার বিরুদ্ধে বিয়ের দাবিতে মেয়েকে প্রেমিকের বাড়িতে রেখে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলের পরিবার বাড়িঘর লুটপাট ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী (ছেলের মা) শাহিনা আক্তার জানান, পার্শবর্তি এলাকার সামছুল আলমের মেয়ে সোনিয়া আক্তার আমার ছেলে শাকিলকে পছন্দ করে জানিয়ে সামছুল আলম আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু আমার ছেলের ওই মেয়ের সঙ্গে কোনো সর্ম্পক নেই। তাই আমরা বিয়েতে অসম্মতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সামছুল আলম সেদিনই বড় ধরণের ক্ষতির হুমকি দেন। তাঁর মেয়েকে আমার বাড়িতে রেখে পুলিশে খবর দিয়ে জেলের ভাত খাওয়াবে বলেও জানান। এর প্রেক্ষিতে আমার পরিবারের নিরাপত্তার জন্য রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত হাজিরহাট মেট্রো রংপুর এ গত ২ ফেব্রুয়ারী তারিখে আবেদন করি। শাহিনা বেগম বলেন, এদিকে গত মঙ্গলবার আমার বাড়িতে কেউ না থাকার কথা জানতে পেরে সামছুল আলম রাত ২টার দিকে প্রধান গেট ও থাকার ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন। মেয়েকে রেখে পোষা চারটি ছাগল ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যান। আমরা এখন ভয়ে বাড়িতে ভিড়তে পারছি না। শাহিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, সামছুল প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায় হয়ে পালিয়ে বেড়াচ্ছি। ছেলে লেখাপড়া বন্ধ করে ঢাকায় আছে। নিজের বাড়ি ঘরে নিজেরাই প্রবেশ করতে পারছি না। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তাই গণমাধ্যমের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার আবেদন করছি।

Read More »

রংপুরে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকট বোর্ডের পৃষ্ঠপোষকতায় রংপুরে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এডাব্লিউএম রায়হান শাহ। অনূষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর প্রাইম ব্যাংক লিঃ এর শাখা প্রধান ও ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রুবায়েত হোসেন খান, মেহেদী হাসান সিাদ্দকী রনি, আবু সালেক লিটন , নাজনীন রহমান, নাসিম উদ্দিন বাবু, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমল কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি স্কুল টিম অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় রংপুর পুলিশ লাইন স্কুল বনাম রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন।

Read More »

রংপুরে মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের পথসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে রংপুর মহানগরীর যানজট হ্রাসকরণ, থ্রি- হুইলার নিয়ন্ত্রণ, নিদিষ্ট লেন ব্যাবহারে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক সচেতনতা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ ) দুপুরে রংপুর সিটি বাজারের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী। আরও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিসি মোঃ মেনহাজুল আলম ও সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মোঃ বেলাল হোসেন। বক্তরা নগরীর যানজট নিরসনে নিদিষ্ট লেন মেনে গাড়ি চলাচলের জন্য আহবান জানান। এ সময় রংপুর মহানগরীতে চলাচলরত সকল অটোরিক্সা শ্রমিক , রিক্সা ও ভ্যান শ্রমিক, ইজিবাইক ও থ্রী হুইলার সহ সকল শ্রমিকগন উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর প্রান কেন্দ্রে অবস্থিত উত্তম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়। বুধবার উত্তম স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু। এ সময় উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করে আলোচনা ও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকের মাঝে মোট ২১টি খেলায় ১ম, ২য় ও ৩য় হওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে সমাপ্তি হয়। এ সময় বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অবিভাবক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মহানগর আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে মহানগর আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য কায়ছার রাশেদ খান শরীফ, নওশাদ রশীদ, সদস্য ও রসিক কাউন্সিলর তৌহিদুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রস্তুতি সভায় উল্লেখিত দিবসগুলো যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয় এবং সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Read More »

রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের স্মরণে ও বিচারের দাবীতে কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়। কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিলে মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফিরোজ কবীর গুঞ্জন, মহানগর কৃষকলীগের সহ-সভাপতি ঝুলু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুধীর কুমার রায়সহ বিভিন্ন ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে কৃষক হত্যাকারী বিএনপি জামাতের দোষরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদানের অনুরোধ জানান সরকারের প্রতি। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। সবশেষে ১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম।

Read More »