সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকট বোর্ডের পৃষ্ঠপোষকতায় রংপুরে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব- ১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এডাব্লিউএম রায়হান শাহ।

অনূষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর প্রাইম ব্যাংক লিঃ এর শাখা প্রধান ও ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রুবায়েত হোসেন খান, মেহেদী হাসান সিাদ্দকী রনি, আবু সালেক লিটন , নাজনীন রহমান,

নাসিম উদ্দিন বাবু, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমল কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি স্কুল টিম অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় রংপুর পুলিশ লাইন স্কুল বনাম রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM